1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
জুলাই সনদ ঘোষণা ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে লামায় জামায়াতের সমাবেশ - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

জুলাই সনদ ঘোষণা ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে লামায় জামায়াতের সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ Time View

মোহাম্মদ আবুল হাশেম বান্দরবান প্রতিনিধি:বান্দরবানের লামা উপজেলায় জুলাই সনদ ঘোষণা ও আনুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আসরের নামাজের পর লামা মডেল মসজিদ থেকে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে লামা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বর গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।

লামা উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মোহাম্মদ সোয়াইব। সভাপতিত্ব করেন উপজেলা আমীর কাজী মোহাম্মদ ইব্রাহিম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহমদ।

সমাবেশে হুশিয়ারি দিয়ে বক্তারা জানান, জুলাই সনদ ঘোষণা নিয়ে সরকার গড়িমসি করছে। একটি দল জুলাই সনদ ঠেকাতে ভারতের সুরে কথা বলছে। অবিলম্বে এর ঘোষণা আসতে হবে। কেননা এই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।

সমাবেশে তারা আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দল আর ফ্যাসিস্ট হতে পারবে না। ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার জন্য শেখ হাসিনা সংবিধানের দোহাই দিয়ে বারবার পাতানো নির্বাচন করেছে। একদলীয় শাসনের জাতাকলে জাতিকে পিষ্ট করেছে আওয়ামী লীগ। দেশের অর্থনীতি ধ্বংস করেছে, ব্যাংক লুটপাট করেছে, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম-খুন করেছে। জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা গণহত্যা চালিয়েছে। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন হতে দেওয়া হবে না। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা জীবন দিয়ে যে প্রত্যাশা নিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে, তার দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি