1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
জিমখানা খুনের মামলায় অভিযুক্ত ভেলকি ও নাঈম আটক - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

জিমখানা খুনের মামলায় অভিযুক্ত ভেলকি ও নাঈম আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৩৭ Time View

মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নাঃগঞ্জে জিমখানা এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও চোরাই লোহা বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে শাহাদাত (২৫) নামের এক যুবক গত বুধবার রাতে খুন হয়েছেন। নিহতের নাম শাহাদাত, নতুন জিমখানা রোডের বাসিন্দা এবং মাদকাসক্ত ছিলেন, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নাছির উদ্দিন। মামলার বিবরণ অনুযায়ী, ১৪ মে রাত আনুমানিক পৌনে এগারোটায় জিমখানা বটতলা রাসেল পার্কের দক্ষিণ পাশে নিরাপত্তা গেইটের কাছে শাহাদাতের সাথে অভিযুক্ত মাহিন আহম্মেদ ভেলকি (২৪), নাঈম আহমেদ (২১) এবং তাদের অজ্ঞাতনামা ৫-৬ সঙ্গীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভেলকির নেতৃত্বে তারা শাহাদাতের বুকে তিনটি ও কোমরের কাছে একটিসহ মোট চারটি ছুরিকাঘাত করে এবং শরীরের অন্যান্য স্থানেও আঘাত করে পালিয়ে যায়।

পথচারীরা শাহাদাতকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের বোন কুলছুমা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মাহিন আহম্মেদ ভেলকি, নাঈম আহমেদ, প্যাকেজ ফাহিম (২৪), সাঈম (২৪) সহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামী করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) নাছির উদ্দিন জানান, থানা পুলিশ ইতিমধ্যেই মামলার এজাহারভুক্ত আসামী মাহিন আহম্মেদ ভেলকি ও নাঈম আহমেদকে গ্রেপ্তার করেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত শাহাদাতের সাথে অভিযুক্তদের মাদক বিক্রি ও চোরাই লোহা বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি