1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৬ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা পটুয়াখালী জেলায় দাখিল ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় প্রতিবছরের ন্যায় আবারো বিভিন্ন গ্রেডের ২৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে জেলায় শীর্ষে রয়েছে। জানা গেছে, বুধবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ৮ম ও ইবতেদায়ী ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে পটুয়াখালী জেলার গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসায় ইবতেদায়ী পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে ৬জন ও সাধারণ বৃত্তিতে ১২ জন মোট ১৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

এছাড়াও দাখিল অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে ৩ জন ও সাধারণ বৃত্তিতে ৬ জনসহ মোট ৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসার এমন ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। এ প্রসঙ্গে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাই বলেন, আমাদের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে। ভবিষ্যতে যাতে শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল অর্জন করতে পারে তার জন্য সব রকমের চেষ্টা অব্যাহত থাকবে। এ সময় তিনি এমন ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি