1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার কলাপাড়ার জহিরুল ইসলাম - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার কলাপাড়ার জহিরুল ইসলাম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ Time View

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম। রবিবার (১৪ সেপ্টেম্বর) পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভা শেষে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই হিসেবে মো. জহিরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। গত আগস্ট মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা শেষে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে তাকে মনোনীত করা হয়।
কলাপাড়া থানা সূত্রে জানা গেছে, থানায় যোগদানের পর থেকেই তিনি সাজার আসামি, জিআর ও সিআর মামলার আসামি, চোরাই গাড়ি উদ্ধারসহ শতাধিক ওয়ারেন্ট নিষ্পত্তি করেছেন। পাশাপাশি মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
এসআই মো. জহির বলেন, আমি সবসময় দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করি। মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে সর্বদা কঠোর অবস্থানে আছি। ভালো কাজের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা পেয়ে সত্যিই তৃপ্তি পেয়েছি, যা আমাকে আরও অনুপ্রাণিত করবে। এমন প্রাপ্তিতে অনুপ্রাণিত করায় কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি