1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ ও ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা মতামত: ডঃ জিয়াউদ্দিন হায়দার যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত গলাচিপায় নিখোঁজের ৯৬ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে ভেসে উঠল যুবকের লাশ

জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ ও ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৫২ Time View

বাউফল প্রতিনিধি :  জ্বালানি উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ এবং অনতিবিলম্বে জাতীয় ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর বাউফল উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, বাউফল উপজেলা শাখার উদ্যোগে উপজেলা চত্বর থেকে  এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাউফল সরকারি কবরস্থান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির।

এ সময় উপজেলা শাখার সভাপতি জনাব শাহাবুদ্দিন মুন্সী লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, “আজ আমরা এখানে কোনো অযৌক্তিক দাবি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে সমবেত হইনি। আমরা সমবেত হয়েছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের শান্তিপূর্ণ ও দায়িত্বশীল প্রতিবাদে। দীর্ঘদিন ধরে নানা অজুহাত ও গড়িমসির আড়ালে যে অধিকার উপেক্ষিত হচ্ছে, তা হলো ঘোষিত পে-স্কেল বাস্তবায়ন।” তিনি আরও বলেন, “পে-স্কেল কোনো দয়া বা অনুগ্রহ নয়; এটি একজন কর্মচারীর ন্যায্য অধিকার।

অথচ আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, পে-স্কেল বাস্তবায়ন নিয়ে অযৌক্তিক যুক্তি, প্রশাসনিক জটিলতা ও সময়ক্ষেপণ করা হচ্ছে। বিশেষ করে মাননীয় জ্বালানি উপদেষ্টার অনীহা কর্মচারী সমাজকে চরম হতাশার মধ্যে ফেলেছে। এ সময় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্লোগান দেন পে স্কেল দিতে হবে দিয়ে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি