1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
টঙ্গীতে এরশাদ নগরে বিএনপি পরিবারের সংবাদ সম্মেলন - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

টঙ্গীতে এরশাদ নগরে বিএনপি পরিবারের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ Time View

নার্গিস আক্তার স্মৃতি: গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর বড় বাজার এলাকায় আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল এগারোটায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৪৯ নম্বর ওয়ার্ড (সাবেক ১২ নম্বর ওয়ার্ড) বিএনপি পরিবারের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দোসররা বিএনপির প্রধান কার্যালয় দখল করে রেখেছিল, বর্তমান সরকারের পতনের পর সেটি পুনরায় উদ্ধার করে দলীয় কার্যক্রম শুরু করা হয়েছে। তারা আরও বলেন, বিভিন্ন সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে এবং রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দিয়েছে।

এক নেতা এসময় বলেন, ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই, আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি পরিবার ঐক্যবদ্ধ রয়েছে এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সর্বদা জনগণের পাশে থাকবে। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১ নং বড় বাজার কমিটির সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মিরাজ মিয়া, ৪৯ নং ওয়ার্ড (সাবেক ১২ নং ওয়ার্ড) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন কন্ট্রাক্টর, তৎকালীন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও বর্তমানে টঙ্গী পূর্ব থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক মোঃ কামরুল ইসলাম (কামু),

৪৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ৪৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, ৪৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিবর মাস্টার, ৪৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা রাবেয়া বেগম, দপ্তর সম্পাদিকা হালিমা আক্তার, মহিলা দলের নেত্রী ফাতেমা বেগম, লাইলী বেগম, মুক্তা, মায়া, ৩ নং ব্লক বিএনপির সভাপতি জিয়াউদ্দিন, ৪ নং ব্লক বিএনপির সভাপতি নুরুল ইসলাম, ২ নং ব্লক বিএনপির সাধারণ সম্পাদক মুনসুর কন্ট্রাক্টর, ৭ নং ব্লক বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন, ৪৯ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, কসাই বাবুল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিমসহ স্থানীয় স্বেচ্ছাসেবক দল, যুবদল, মহিলা দল ও বিএনপির অসংখ্য নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি