1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
টাঙ্গাইলে কেয়া স্টুডেন্টস ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি - শিক্ষা তথ্য
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ

টাঙ্গাইলে কেয়া স্টুডেন্টস ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২০০ Time View

প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ুর সমতা বজায় রাখা, জমির ক্ষয়রোধ, বনজ সম্পদে সমৃদ্ধ হওয়া সবকিছুর জন্য চাই বৃক্ষ। তাই সারাদেশের মানুষকে বৃক্ষরোপণে উৎসাহী করতে “বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি” শুরু করেছে কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ। শুক্রবার (১১জুলাই২০২৫) টাঙ্গাইল দারুল উলুম আলিয়া কামিল মাদ্রাসা থেকে এ কর্মসূচি শুরু করেন। বর্ষা মৌসুমে (জুন-জুলাই মাস) সারাদেশের ৬৪ জেলাতেই তারা এমন কর্মসূচি করবেন বলে জানিয়েছেন।

কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশের টাঙ্গাইল জেলা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘আমরা একটি সবুজ বাংলাদেশের স্বপ্ন দেখি। দেশের তরুণরা যেন বাংলাদেশকে সবুজ করে তোলার জন্য একত্রে কাজ করতে পারে সেই উদ্দেশ্যেই কেয়া স্টুডেন্টস ফোরাম বাংলাদেশের এ সার্বিক কার্যক্রম ও এগিয়ে চলা। সারাদেশের তরুণদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের স্বেচ্ছাসেবী কার্যক্রমের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সবুজ বাংলাদেশ গড়ায় আমাদের কার্যক্রম কে নিজেদের ও ভবিষ্যতের বাংলাদেশের কল্যাণে সফল করে তুলতে। সাধারণ সম্পাদক মো: হাফিজুল ইসলাম বলেন, ‘দিন যতই যাচ্ছে বৃক্ষ ততই নিধন হচ্ছে। বৃক্ষ নিধনের তুলনায় সে পরিমাণে গাছ লাগানো হয়নি। ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে বসেছে।

নগরজীবনে বৃক্ষ বিরল হয়ে আসায় মানুষের প্রাণের অস্তিত্ব আজ বিপন্ন। দেশের অর্থনীতি ও জনজীবনে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনার জন্য আমাদের প্রত্যেকের প্রতি বছর অন্তত দু’টি করে বৃক্ষরোপণ করা দরকার।’
কেয়া কসমেটিকস লিমিটেড বাংলাদেশ টাঙ্গাইল জেলা অফিসার মোঃ জসিম উদ্দিন বলেন, ‘বৃক্ষরোপণের এই মহতী উদ্যোগে আমরা সহযোগী হতে পেরে আনন্দিত। টাঙ্গাইলে দিনব্যাপী আয়োজনে জেলার ১০ টি স্থানে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচীর আয়োজন করেছে। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল কেয়া কসমেটিকস লিমিটেড বাংলাদেশ ।

দিনব্যাপী বৃক্ষরোপণের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেয়া কসমেটিকস লিমিটেড বাংলাদেশের টাঙ্গাইল জেলা অফিসার মোঃ জসিম উদ্দিন, টাঙ্গাইল এরিয়া অফিসার মোঃ শামীম মিয়া, টাঙ্গাইল দারুল উলুম আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শ‌ওকত আলী,মো.মুজাহিদুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, রমজান শেখ, খাইরুল ইসলাম খোকন ,মোঃ আল আমিন, মোঃ রবিন মিয়া, মোঃ নাঈম হাসান, মোঃ জাকির হোসেন, মো.সজীব,মো. নাজমুল হক,মোঃ আল আমিন মিয়া ও মো. আল আমিনসহ শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি