1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
টাঙ্গাইল-১ আসনে তিন এমপি প্রার্থীর মনোনয়ন বাতিল - শিক্ষা তথ্য
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন নির্বাচন পরবর্তী সহিংসতা : ভিপি নুরের সমর্থকদের হামলার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা গুইমারায় ভালোবাসা দিবসে ভোটারদের বাড়িতে ফুল নিয়ে হাজির বিএনপির নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে না’গঞ্জ-২ আসনে বিএনপি’র প্রার্থী আজাদ’র বড় ব্যবধানে বিজয় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ গলাচিপা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত এমপি ভিপি নুরের গলাচিপা-দশমিনাবাসীকে শুভেচ্ছা জানিয়ে নুরের ফেসবুক পোস্ট নির্বাচনে বিজয় লাভ করেই নিজের ভ্যারিফাই ফেসবুকে জনগণের উদ্দেশ্যে পোস্ট দিলেন, আবুল কালাম আজাদ

টাঙ্গাইল-১ আসনে তিন এমপি প্রার্থীর মনোনয়ন বাতিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৭৫ Time View

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলায় সংসদীয় ৮ টি আসনে ৮৬ জন মনোনয়ন পত্র কিনলেও জমা দিয়েছেন ৬৫ প্রার্থী। চলমান যাচাই বাছাইয়ে ৮টি আসনের মধ্যে প্রথম ধাপে ৪টি আসনে মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনে ৩ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (২ জানুয়ারী) সকাল দশটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল ঘোষনা করেন। জেলার মোট আটটি আসনের মধ্যে প্রথম দিন ৪টি আসনের নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা শরীফা হক।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ তাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা শরীফা হক জানান, প্রথম ধাপে ৪টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হয়েছে। এতে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তথ্যের গড়মিল ও নানা কারণে টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এছাড়াও জেলার অন্যান্য আসনে ৬ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এদিকে টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের তাদের মনোনয়ন বৈধ হয়েছে তারা হলেন বিএনপির প্রার্থী আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অব: লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহীল কাফি, জাতীয় পার্টির এমপি প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াস হোসেন মনি’র। । এবং জেলার বিভিন্ন আসনে ১৪ জনের মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি