1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ট্রলারে পৌছাতে দেরি করায় ৩ জেলেকে মারধর, ১ জনের মৃত্যু - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

ট্রলারে পৌছাতে দেরি করায় ৩ জেলেকে মারধর, ১ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি। সমুদ্র যাত্রায় প্রস্তত ট্রলারে পৌছাতে দেরী করায় ট্রলার মালিক পক্ষের মারধরে হেলাল হাওলাদার (২৪) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এসময়  সাদ্দাম আকন (১৮) ও আসাদুল(২২) নামের আরও দুই জেলেকে মারধর করা হয়। শুক্রবার দুপুরে ওই জেলেকে উদ্ধার কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত হেলাল মঠবাড়িয়া এলাকার তুষখালী গ্রামের হারুন হাওলাদারের ছেলে। এর আগে বৃহস্পতিবার রাত দশটায় আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রের আল-আমিন আড়তে এ মারধরের ঘটনা ঘটে। নিহত জেলের স্বজন ও আহত জেলেরা জানায়, বৃহস্পতিবার সকালে সাগরে যাওয়ার জন্য প্রস্তুত করা হয় মন্টু ফরাজীর মালিকানাধীন ট্রলার।
কিন্তু মঠবাড়িয়া থেকে ওই তিন জেলে আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রে আসতে অনেক দেরি করেন। রাত নয়টার পর তারা এসে পৌছালে দেরির করার অজুহাতে তাদের মন্টু ফরাজীর নেতৃত্বে বেধড়ক মারধর করেন মালিক পক্ষের তিন ব্যক্তি। পরে মাছধরার উদ্দেশ্যে তাদের সাগরে পাঠালে সেখান বসে ওই তিন জেলের অবস্থার অবনিত হয়। দুপুরে তাদের সাগর থেকে হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক হেলালকে মৃত ঘোষনা করেন। মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, ময়না তদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি