1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ

ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২ Time View

আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের ভুল্লী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তিসহ মো. লাল মিয়া (৬০) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, রংপুরের একটি চৌকস আভিযানিক দল ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানাধীন ১৮ নং ইউপির সুকানপুকুরী এলাকায় অভিযান পরিচালনা করে। ভোর আনুমানিক ৪:৩০ মিনিটে ওই এলাকার বাসিন্দা মো. লাল মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রত্নতাত্ত্বিক সম্পদ কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মো. লাল মিয়া সুকানপুকুরী গ্রামের মৃত ফজল হক মন্ডলের ছেলে। তাকে মূর্তি পাচারের অভিযোগে নিজ বাড়ি থেকেই আটক করা হয়। র‍্যাব জানায়, উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকারও বেশি। আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১৩-এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্নতত্ত্ব চোরাকারবারের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি