1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ঠাকুরগাঁওয়ে ডাব পারতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ডাব পারতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ Time View
আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ডাব পারতে গিয়ে নারকেল গাছ থেকে পরে একজনের মৃত্যু হয়েছে। রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ বলেন, সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাণীশংকৈল উপজেলার পৌর শহরের ভান্ডারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী (৫৫) রমজান আলী রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের উমরাডাঙ্গী কাঠালতলী এলাকার বাসিন্দা। পেশায় তিনি ডাব ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি আমানুল্লাহ বলেন,  রমজান আলী মানুষের বাড়ী থেকে ডাব সংগ্রহ করে পরে বাজারে বিক্রি করতেন। সোমবার সকালে তিনি ডান্ডারা গ্রামের এক বাগান মালিকের কাছ থেকে ডাব কিনে তা পাড়ার জন্য নারকেল গাছে উঠেন। হঠাৎ করেই তিনি গাছ থেকে ছিটকে মাটিতে পড়েন।তাৎক্ষণিক ভাবে স্থানীয় লোকজন আহত অবস্থায় রমজান আলীকে তাকে উদ্ধার করে এবং রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই রমজান আলীর মৃত্যু হয়। এ ঘটনায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি আমানুল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি