1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ঠাকুরগাঁওয়ে ধান বীজ উৎপাদনকারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রোয়াংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া নাভারণের এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঠাকুরগাঁওয়ে ধান বীজ উৎপাদনকারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ গলাচিপায় হিন্দু স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সবাই ফ্যামিলি কার্ড পাবেন, ধৈর্য ধরুন : মির্জা ফখরুল গলাচিপায় গণহত্যা এবং স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা আসহায়দের ভিজিএফ স্লিপ” এটি কি সত্যিই প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছাচ্ছে? যশোর সিদ্ধিপাশায় অভিযান চালিয়ে ১২ টি ককটেলসহ এক জনকে আটক করেছে র‍্যাব-৬

ঠাকুরগাঁওয়ে ধান বীজ উৎপাদনকারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২২ Time View
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ধান বীজ উৎপাদনকারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর এলাকায় অবস্থিত ইএসডিও’র প্রধান কার্যালয়ের বোর্ড রুমে প্রশিক্ষণটি প্রদান করা হয়। প্রশিক্ষণটির আয়োজন করে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্টপ্লাস প্রোগ্রামের ইএসডিও রিঅ্যাক্টস- ইন প্রকল্প।
প্রশিক্ষণে প্রধান রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আব্দুল মান্নান, ধান বীজ উৎপাদন বিশেষজ্ঞ ও গবেষক, হাইটেক এগ্রো, ঠাকুরগাঁও। এসময় আরও উপস্থিত ছিলেন হারভেস্টপ্লাস বাংলাদেশ এর মনিটরিং ও ইভালুয়েশন অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মোঃ মিজানুর রহমান ও আবু তালহা এবং মিডিয়া ব্যক্তিত্ব।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন ইএসডিও ও আরডিআরএস’র ঠাকুরগাঁও জেলার হরিপুর, বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, রাণীশংকৈল ও সদর উপজেলার বিভিন্ন কোম্পানির ২১ জন ধান বীজ উৎপাদনকারী কর্মকর্তাবৃন্দ। ব্রিডার ধান বীজ থেকে ভিত্তি বীজ উৎপাদন প্রক্রিয়ার সকল বিষয়ের উপর বিস্তারিত ভাবে প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি মানব দেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ ও জিংকের ঘাটতি মেটানোর উপায়সহ জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়েও প্রশিক্ষণ প্রদান করা হয়।
অংশগ্রহণকারীরা প্রশিক্ষণে স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন এবং তারা প্রশিক্ষণের এই অর্জিত জ্ঞান জিংক সমৃদ্ধ ধান বীজ উৎপাদনের ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে সঠিক মানের বীজ এর উৎপাদনের পরিমাণ আরো বৃদ্ধি করতে পারবেন এবং উৎপাদিত এই বীজ সহজেই চাষীদের হাতের নাগালে পৌঁছাতে পারবেন বলে তারা দৃঢ় ভাবে অঙ্গীকারবদ্ধ হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি