1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ঠাকুরগাঁওয় পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের সম্প্রসারণে সপ্তাহব্যাপী মাইকিং প্রচারণা - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

ঠাকুরগাঁওয় পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের সম্প্রসারণে সপ্তাহব্যাপী মাইকিং প্রচারণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ Time View
আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি : ‘জিংক ধানের ভাত খেলে পুষ্টি মেধা উভয় মিলে’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের সম্প্রসারণে সপ্তাহব্যাপী মাইকিং প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা, পীরগঞ্জ উপজেলা ও রাণীশংকৈল উপজেলায় ২৬টি ইউনিয়নের ৪৪টি গ্রামে সপ্তাহব্যাপী এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।
হারভেস্টপ্লাসের বাস্তবায়নে রিয়েক্টস ইন প্রজেক্টের আওতায় ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) আয়োজনে জিংক ধান ও জিংক গমের এই প্রচারণা কার্যক্রমটি পরিচালনা করা হয়। ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুর ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকার বাসিন্দা মজিবর রহমান বলেন, জিংক ধান পুষ্টিসমৃদ্ধ। এটি খেলে শরীরে জিংকের ঘাটতি পুরণ হয়। সত্যিই এই প্রচারণাটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকুক।
ইএসডিওর রিয়েক্ট ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ আশরাফুল আলম বলেন, সপ্তাহব্যাপী মাইকিংয়ের মাধ্যমে বায়ো ফোর্টিফাইড জিঙ্ক ধান ব্রিধান-৭৪, ব্রিধান-৮৪, ব্রিধান-১০০ ও ব্রিধান-১০২ এর উৎপাদন প্রযুক্তি এবং মানবদেহে জিংক পুষ্টির চাহিদা ও উপকারিতা সম্পর্কে শ্রুতিমধুর কন্ঠ ও মিউজিক এর মাধ্যমে গুরুত্বপূর্ণ মেসেজগুলির প্রচার করা হয়। পাশাপাশি এ সময় সকল জিংক সমৃদ্ধ ধান ও গমের উপরে লিখিত লিফলেট ও ব্রুশিয়ার বিলি করা হয়। আমরা চেষ্টা করে যাচ্ছি পুষ্টিসমৃদ্ধ জিংক ধান সবার মাঝে ছড়িয়ে দিতে।
এদিকে বিভিন্ন স্তরের বাসিন্দাগন হারভেস্টপ্লাস ও ইএসডিও এর এই প্রচারণা কার্যক্রমে সাগ্রহে সারা দেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন। তারা এই প্রচারণা কার্যক্রমের সফলতা কামনা করেন। এ বিষয়ে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম বলেন, ইএসডিও সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। আমি ব্যক্তিগত ভাবে ইএসডিওকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধানের ভাত খেলে মানুষের শারীরিক জিংকের ঘাটতি পুরণ হয়। এটি অনেক পুষ্টিসমৃদ্ধ একটি ধান। আমরা ইএসডিওকে সবসময় সহযোগিতা করে যাচ্ছি এ বিষয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি