1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ঠাকুরগাঁওয়ে কবরের পাশে হাত-পা বাঁধা লাশ: প্রধান আসামী গ্রেফতার - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী

ঠাকুরগাঁওয়ে কবরের পাশে হাত-পা বাঁধা লাশ: প্রধান আসামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৬৩ Time View

আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় কবরের পাশে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী মোঃ তাজমুল হককে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। গত ২১ এপ্রিল সকালে বালিয়াডাঙ্গী থানাধীন দুওসুও সনগাঁও গ্রামে একটি বাঁশঝাড়ের ভেতর, নিজ পিতার কবরের পাশে খাইরুন নাহার (২৬) নামের ওই নারীর মরদেহ পাওয়া যায়। নিহতের পিতা বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৫, তারিখ: ২১/০৪/২০২৫)। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ মে ২০২৫, বিকাল ৫টা ১০ মিনিটে পঞ্চগড় জেলার সদর থানাধীন হালুয়াপাড়া এলাকা থেকে মোঃ তাজমুল হক (৩৩), পিতা—মৃত জসিম উদ্দিন, সাং—দুওসুও সনগাঁও চৌধুরীপাড়া, থানা—বালিয়াডাঙ্গী, জেলা—ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়।

মরদেহ উদ্ধারের পর জানা যায়, আনুমানিক আট বছর আগে ভিকটিম খাইরুন নাহারের সঙ্গে তাজমুল হকের বিয়ে হয়। সন্তান না হওয়ায় পারিবারিক চাপ ও মানসিক দ্বন্দ্ব চলছিল তাদের মধ্যে। এ পরিস্থিতির জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন। ঠাকুরগাঁওয়ে কবরের পাশে হাত-পা বাঁধা লাশ: প্রধান আসামী গ্রেফতার আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় কবরের পাশে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী মোঃ তাজমুল হককে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

গত ২১ এপ্রিল সকালে বালিয়াডাঙ্গী থানাধীন দুওসুও সনগাঁও গ্রামে একটি বাঁশঝাড়ের ভেতর, নিজ পিতার কবরের পাশে খাইরুন নাহার (২৬) নামের ওই নারীর মরদেহ পাওয়া যায়। নিহতের পিতা বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৫, তারিখ: ২১/০৪/২০২৫)। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ মে ২০২৫, বিকাল ৫টা ১০ মিনিটে পঞ্চগড় জেলার সদর থানাধীন হালুয়াপাড়া এলাকা থেকে মোঃ তাজমুল হক (৩৩), পিতা—মৃত জসিম উদ্দিন, সাং—দুওসুও সনগাঁও চৌধুরীপাড়া, থানা—বালিয়াডাঙ্গী, জেলা—ঠাকুরগাঁওকে গ্রেফতার করা হয়।

মরদেহ উদ্ধারের পর জানা যায়, আনুমানিক আট বছর আগে ভিকটিম খাইরুন নাহারের সঙ্গে তাজমুল হকের বিয়ে হয়। সন্তান না হওয়ায় পারিবারিক চাপ ও মানসিক দ্বন্দ্ব চলছিল তাদের মধ্যে। এ পরিস্থিতির জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি