1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি- শাকিল, সাধারণ সম্পাদক- জুয়েল - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি- শাকিল, সাধারণ সম্পাদক- জুয়েল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ Time View
আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে শাকিল আহমেদ ও সাধারণ সম্পাদক পদে জুয়েল ইসলাম শান্ত নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. সাকের উল্লাহ।
এসময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কামরুল হাসান ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তারেক হোসেন। প্রধান নির্বাচন কমিশনার মো. সাকের উল্লাহ বলেন, নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেশ টেলিভিশন, আমাদের সময় ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি শাকিল আহমেদ।
সাধারণ সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি জুয়েল ইসলাম শান্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রহিম শুভ পেয়েছেন ৭ ভোট ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জুনাইদ কবির পেয়েছেন ৪ ভোট।
সাকের উল্লাহ বলেন, সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক লোকায়ন পত্রিকার প্রতিনিধি তারেক হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জেলা প্রতিনিধি ওয়াদুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক দেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি মাজেদুর রহমান মাজেদ, দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এনটিভির অনলাইন প্রতিনিধি আব্দুল্লাহ আল সুমন, অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক আনন্দবাজার পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল আজিজ আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ লাইভ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আসিফ জামান, ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক শেয়ারবিজ পত্রিকার জেলা প্রতিনিধি শামসুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জিনিউজ বিডি টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আবু সাঈদ।
এছাড়াও ৩টি নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার অধিকার পত্রিকার জেলা প্রতিনিধি রহিম উল আলম খোকন, দৈনিক স্বাধীন মত পত্রিকার জেলা প্রতিনিধিন এস.এম মোক্তাদেরুজ্জামান রাসেল ও দৈনিক শুভদিন পত্রিকার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম দুলাল।
প্রধান নির্বাচন কমিশনার মো. সাকের উল্লাহ বলেন, বিকাল ৩টার দিকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে। ভোটে ৪৬ জন ভোটারের মধ্যে ৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  এরমধ্যে তিনটি ভোট বাতিল করা হয়।
এদিকে ভোটের ফলাফল ঘোষণার পরপর ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচছা জানায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, সহ-সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি