1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন কিনলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন কিনলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪১ Time View
আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ বলেন, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে মির্জা ফখরুলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার চাচাতো ভাই জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন।
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন বলেন, পরিবারের পক্ষ থেকে আমি জেলা নির্বাচন অফিসে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসনের জনপ্রিয় মানুষ। দীর্ঘদিন ধরে তিনি এই অঞ্চলের মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, সাধারণ জনগণ ভোট প্রদানের জন্য অপেক্ষায় রয়েছে। আমরা দৃঢ় ভাবে  বিশ্বাস করি ভোটাররা মির্জা ফখরুলের প্রতি আস্থা দেখাবেন এবং বিপুল ভোটের মাধ্যমে মির্জা ফখরুলকে বিজয়ী করবেন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব নিজেই। সেখানে ঠাকুরগাঁও-১ আসনে তিনি নিজের নাম ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি