1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ড. ইউনূসকে ওআইসি’র দায়িত্ব নিতে জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশনের অনুরোধ - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

ড. ইউনূসকে ওআইসি’র দায়িত্ব নিতে জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশনের অনুরোধ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৩৭ Time View

নিজস্ব সংবাদদাতা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হিসেবে দায়িত্ব নেয়ার অনুরোধ জানিয়েছে সামাজিক সংগঠন জাবালে নূর ওয়েলফেয়ার এসোসিয়েশন। শনিবার (১২ এপ্রিল) দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবীতে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটি এমন দাবী জানায়।

‘ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো’- শিরোনামের ও-ই বিক্ষোভ সমাবেশ ও দোয়ায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী মেফতাহ উদ্দিন জসিম। ফিলিস্তিনে গণহত্যা বন্ধে পৃথিবীর সকল দেশকে এগিয়ে আসার আহবান জানিয়ে সভাপতির বক্তব্যে তিনি বলেন- ওআইসিকে যে উদ্দেশ্যে গঠন করা হয়েছিলো, তা কাজে আসছে না। ওআইসি ইহুদীদের দালালী করছে। ড. ইউনূস সাহেব, সারা পৃথিবীর মুসলমানেরা আপনার দিকে তাকিয়ে আছে। পৃথিবীর বড় বড় নেতারা আপনাকে সম্মান করে। আপনি নেতাদের আইডল। আপনি মুসলমানদের জন্য ওআইসি’র দায়িত্ব হাতে নেন। আপনি দায়িত্ব নিলে মুসলমান দেশগুলো উপকৃত হবে।

পরে তিনি ফিলিস্তিনের মজলুম জনগণের জন্য দোয়া ও মোনাজাত করেন। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল নগরীর চাষাঢ়া গোল চত্ত্বর ঘুরে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন— সংগঠনের সহ-সভাপতি মুফতি আব্দুর রশিদ, কাজী মহিউদ্দিন আলিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, নারায়ণগঞ্জ প্রেস মালিক সমিতির সহ-সভাপতি জিয়াউর রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সংগঠনের দপ্তর সম্পাদক আল আমিন, সমাজসেবক শহীদুল ইসলাম, রাবেয়া আক্তার, রুমা খানম, তানিয়া আক্তার, মীম, রাইসা, তাজ মোহাম্মদ, নাজমুল হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি