1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে আন্ডারপাসের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন - শিক্ষা তথ্য
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটকের প্রতিবাদ যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে আন্ডারপাসের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ হাদীর খুনী ডিপ স্টেট’ হলে জড়িত নাহিদ গং : মোমিন মেহেদী গরীবের আশ্রয় আজ ভাড়ার খাতায়: আখোলা ইউনিয়নে সরকারি আবাসন নিয়ে হৃদয় বিদারক অভিযোগ গুয়াগাছিয়ায় নয়ন–পিয়াস বাহিনীর রাজত্ব: আজাদ মুন্না ও খোকনের গোপন শেল্টারে খুন, মাদক ও দখলবাজিতে নাজেহাল জনপদ

ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে আন্ডারপাসের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৫ Time View

নারায়ণগঞ্জ সোনারগাঁ প্রতিনিধি: ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের কে ৪৩+০০০ পয়েন্টে জরুরি ভিত্তিতে একটি আন্ডারপাস নির্মাণের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাতড়াপাড়া এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে সাদীপুর উচ্চ বিদ্যালয়, সাদীপুর আলিম মাদ্রাসা, নুরজাহান আদর্শ কিন্ডারগার্ডেনের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের উভয় পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন। মানববন্ধনে বক্তারা বলেন, ব্যস্ত এই এক্সপ্রেসওয়েটি পারাপারের জন্য কোনো নিরাপদ ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের।

বিশেষ করে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী ছোট ছোট শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। তারা আরও জানান, ইতোমধ্যে একাধিক দুর্ঘটনা ঘটেছে এবং অনেকেই আহত হয়েছেন। দ্রুত আন্ডারপাস নির্মাণ না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে তারা শঙ্কা প্রকাশ করেন। মানববন্ধনের কারণে কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়, এতে সাধারণ পথচারী ও যানবাহনের যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আন্ডারপাস নির্মাণের জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি