1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়ায় অবৈধ দখলদারদের যৌথবাহিনীর উচ্ছেদ অভিযান - শিক্ষা তথ্য
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর রাজবাড়ীর প্রিয় মুখ নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল গলাচিপায় ৩টি গাঁজা গাছ উদ্ধার পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সমাজ ও রাষ্ট্রের মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করা–ড.শফিকুল ইসলাম মাসুদ জামায়াত-এনসিপি বাংলা ভাষা ও দেশ বিরোধী : মোমিন মেহেদী কলাপাড়ায় হত দরিদ্রদের মাঝে ১ টাকায় ইফতার উপ-সম্পাদকীয় রমজানে সাংবাদিক পরিবারের কান্না: মানবিক দৃষ্টিতে মুক্তির সিদ্ধান্ত হোক সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে, স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল নরসিংদী-৩ শিবপুর আসনের নবনির্বাচিত এমপি মনজুর এলাহীর কঠোর হুঁশিয়ারি কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি বিএমএসএফের

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়ায় অবৈধ দখলদারদের যৌথবাহিনীর উচ্ছেদ অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১২২ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে যৌথবাহিনী উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। গতকাল ৩১জুলাই বৃহস্পতিবার বেদখল হওয়া ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল আলম, রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির মিয়াসহ স্বেচ্ছাসেবী, পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা।

অভিযানে ভুলতা গাউছিয়া মার্কেট সংলগ্ন মহাসড়কের দুই পাশের দেড় শতাধিক অবৈধ অস্থায়ী দোকান, ভাসমান স্টল এবং সড়কের উপর রাখা নির্মাণসামগ্রী উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এ সড়কের পথচারী এবং যানবাহন চলাচলে চরম ভোগান্তির শিকার হয়ে আসছিলো। রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মহাসড়ক পুনরায় অবৈধভাবে দখল করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকার বেদখল হওয়া সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয়ে আসছিলো।

এখন থেকে ভুলতা গাউছিয়া এলাকায় যানজট নিরসনে ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রতিদিন একজন ম্যাজিস্ট্রেট ও ৫৪জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। অবৈধ দখলদারদের কোন ক্রমেই ছাড় দেওয়া হবে না। উল্লেখ্য ২/৩মাস অন্তর অন্তর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। কিন্তু উচ্ছেদ অভিযানের কিছু দিন পরেই আবারো মহাসড়কের দুই পাশ বেদখল হয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি