1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ঢাকা-সিলেট মহাসড়কে ৬ কিলোমিটার রাস্তা ধরে তীব্র জ্যাম ভোগান্তি চরমে - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

ঢাকা-সিলেট মহাসড়কে ৬ কিলোমিটার রাস্তা ধরে তীব্র জ্যাম ভোগান্তি চরমে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২১৫ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ অংশে ৬ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কাচঁপুর থেকে মৈকুলি পর্যন্ত ৬ কিলোমিটার দীর্ঘ যানজটে দুর্ভোগে পোচ্ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। সোমবার (৬ অক্টোবর) বেলা ১০ থেকে উপজোলার যাত্রামুড়া সংলগ্ন মহাসড়কে বড় একটি মালবাহী কাভার্ড ভ্যান বিকল হয়ে যানজট শুরু হয়। দুপুর গড়িয়ে বিকাল ৪ টার দিকে যানজট বেড়ে ৬ কিলোমিটারে বিস্তৃত হয়।

যাত্রী,পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, তারাব বিশ্বরোড গোলচত্বর থেকে বরাবো বাস স্ট্যান্ড পর্যন্ত সড়কে খানা খন্দ ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাটি দিয়ে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানটি অতিক্রম করার সময় চালকদের অধিক সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। মাঝেমধ্যেই মাল বাহি গাড়ি বিভিন্ন স্থানে বিকল হয়ে যানজট সৃষ্টি হচ্ছে। অন্যদিকে দূরপাল্লার যানবাহন এখানে এসে ধীর গতিতে থেমে থেমে চলাচল করতে হচ্ছে । এতেই সকাল থেকেই যানজটের সূত্রপাত ঘটে। দুপুরের পর থেকে যানজট দীর্ঘ হয়ে কাচঁপুর থেকে মৈকুলি পর্যন্ত ছয় কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। যানবাহনের দীর্ঘ সারিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এ সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকদের।শত শত যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। এতে জেলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যানবাহনের হাজারো মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।

কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যাতায়াত পরিবহন বাসের চালক কামাল হোসেন বলেন, তিনটা বাজে বরপা বাস স্ট্যান্ড পার হয়েই যানজটে আটকা পড়ি। এখন বিকাল চারটা বাজে আছি তারাবো বিশ্ব রোড এলাকায়। প্রতিনিয়ত এ সড়কে সমস্যায় ভুগছি। কিছু পরিমাণ রাস্তা ঠিক করে দিলে ভালো করে চলতে পারি, কিন্তু তা হচ্ছে না।

ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকের চালক আব্দুল খালেক বলেন, আমাদের কপাল খারাপ। না হলে যখনই এ রাস্তায় আসি এইখানে এ দশা কেন অইবে! এইখানে আসলেই আমাদের যানজটে পড়তে অয়।

কর্ণগোপ এলাকার বাসিন্দা নাছিম মিয়া বলেন, আমি ঢাকা থেকে দোকানের মাল আনতে যাবো কিন্তু রুপসি বাস স্ট্যান্ডপ পর এক ঘণ্টা অপেক্ষা করে আবার বাড়িতে ফিরে এসেছি।

শিমড়াইল ট্রাফিক পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন জাগো নিউজকে বলেন, ঢাকা সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকার কাছাকাছি সকাল ১০টার দিকে মালবাহী একটি বড় কভার্ট ভ‌্যান সড়কের প্রায় মাঝামাঝি অংশে বিকল হয়ে পড়ে। এতে উভয় পাশের গাড়ির স্বাভাবিক গতি বাধাগ্রস্থ হয়। এতেই যানজটের সৃষ্টি হয়। বিকল হওয়া গাড়িটি জুতো মেরামতের কাজ চলছে। মহাসড়ককে স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি