1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
তারাকান্দায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার - শিক্ষা তথ্য
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা বাউফলে আগুনে পুড়ে সর্বস্ব হারাল তিন পরিবার খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক না,গঞ্জে তিন থানার নতুন ওসি পদায়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা গলাচিপায় অগ্রণী ব্যাংকের সামনে ছিনতাইকারীকে গণধোলাই

তারাকান্দায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৫০৮ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় বসতঘরে প্রবেশ করে দুই সন্তানের জননী গৃহবধূ(২২)কে ধর্ষণের চেষ্টার অভিযোগে হৃদয় খাঁন(২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক উপজেলার কাকনী ইউনিয়নের কাকনী পশ্চিমপাড়া গ্রামে দেলুয়ার খাঁনের ছেলে। জানা গেছে,  গত ৩০শে মে শুক্রবার বিকালে গ্রেফতারের পর রাতে ভিকটিমের দায়ের করা মামলায় ৩১ মে শনিবার দুপুরে হৃদয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ। তারাকান্দা থানা পুলিশের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা সজীব কুমার দাস বলেন-স্বামী ও শশুর-শাশুড়ি কাজের সুবাদে ঢাকায় অবস্থান করায় বাড়িতে দুই সন্তানকে নিয়ে একাই থাকতো গৃহবধূ।

পরে গত ২৯ মে দিনগত রাতে মেয়েকে টয়লেট করার জন্য বাইরে নিয়ে যায় গৃহবধূ। এই সুযোগে ঘরে প্রবেশ করে গৃহবধূকে ঝাপটে ধরে বিছানায় শুইয়ে ধর্ষণের চেষ্টা চালায় হৃদয়ে। এসময় নিজ সন্তান ও গৃহবধূর ডাকচিৎকারে নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি ফেলে পালিয়ে যায় হৃদয়। পরে মোবাইল ফোনের সূত্রধরে স্থানীয়রা যুবককে আটক করে এবং থানা পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় ৩০ মে রাতে ভিকটিম গৃহবধূ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্তকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি