1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
তারাকান্দায় হাসান ব্রিকস ইটভাটাকে ভেকু দিয়ে গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালত এবং মালিককে জরিমানা - শিক্ষা তথ্য
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তারাকান্দায় হাসান ব্রিকস ইটভাটাকে ভেকু দিয়ে গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালত এবং মালিককে জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৩০ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের অভিযানে ১৬ই মার্চ রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হলো “হাসান ব্রিকস” নামের অবৈধ ইটভাটা। এ সময় ইটভাটার মালিককে ১ লক্ষ টাকা জরিমানাও করা হয়। ইটভাটাটি উপজেলার গালাগাঁও ইউনিয়নের কলহরি গ্রামে অবস্থিত। জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রার নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, যৌথবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এই অভিযান পরিচালনা। অভিযানের সময় ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে ইটভাটাটির চুল্লির আগুন নিভিয়ে দেন। এসময় এসকাভেটর/ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ইটভাটাটির বিভিন্ন অংশ। তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা বলেন, দেশব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে মেসার্স হাসান ব্রিকস নামের ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।এ সময় পরিবেশ অধিদপ্তরসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রদর্শণে ব্যর্থ হওয়ায় ভাটাটিকে গুড়িয়ে দেওয়াসহ মালিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে এ জরিমানা আদায় করা হয়। আরো বলেন, ইট প্রস্তুত ও ভাটা সংরক্ষণ আইনের-২০১৩ এর ৫(২) ধারা ভঙ্গের জন্য ১৫(১) ধারায় এই জরিমানা আদায় করা হয়েছে। অভিযান পরিচালনার সময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন-পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের পরিদর্শক মো. রুকন মিয়া, সেনাবাহিনীর সদস্য ও থানা পুলিশের সদস্যগণসহ ফায়ার সার্ভিসের কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি