1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
তারা মাঠ দখল করবে, আর আমরা মানুষের হৃদয় দখল করবো” — ড. শফিকুল ইসলাম মাসুদ - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

তারা মাঠ দখল করবে, আর আমরা মানুষের হৃদয় দখল করবো” — ড. শফিকুল ইসলাম মাসুদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩১১ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “হুমকি-ধমকি দিয়ে জমি-ঘর দখল করা যায়, কিন্তু মানুষের ভালোবাসা দখল করা যায় না। যত হুমকি আসবে, তত আমাদের শক্তি বাড়বে—বিজয় আরও নিশ্চিত হবে ” বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিনব্যাপী কালাইয়া ইউনিয়নে গণসংযোগ, কর্মী সমাবেশ, পথসভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মাসুদ বলেন, “শেখ হাসিনা হুমকি দিয়েছিল, শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখনো যারা হুমকি দিয়ে রাজনীতি করতে চায়, তাদের একই পরিণতি ভোগ করতে হবে ।

আমরা এসেছি মানুষের হৃদয় জয় করতে, ভালোবাসা অর্জন করতে।” তিনি আরও বলেন, “যারা ভোটকেন্দ্র দখলের স্বপ্ন দেখছে, তাদের জানিয়ে দিই—আমাদের মা-বোনেরা জুতা হাতে কেন্দ্র পাহারা দেবে। ইসলামের শাসনেই মানুষ নিরাপদ, অতীতে হিন্দু সম্প্রদায় জামায়াতকে নিরাপদ ভেবে ভোট দিয়েছে। ইসলামই প্রকৃত নিরাপত্তা ও ন্যায় প্রতিষ্ঠা করতে পারে।” দেশ পরিচালনায় জামায়াতের দক্ষতার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের মন্ত্রীরা তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন, কিন্তু দুই টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারেনি কেউ। যেমনভাবে দেশের বিশ্ববিদ্যালয়গুলো ইসলামী ছাত্রশিবিরের কাছে নিরাপদ মনে হয়, তেমনি দেশটিও জামায়াতের হাতে সবচেয়ে নিরাপদ থাকবে।” দিনব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তিনি কালাইয়া লঞ্চঘাটের সনাতনী হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন। এরপর আয়নাবাজ, কর্পূরকাঠী সিকদারবাজার, দক্ষিণ কর্পূরকাঠীর তেরঘর, সৌলা মোল্লাবাড়ি, কসবা রাবেয়া বসরী দাখিল মাদ্রাসা, শৌলা হাওলাদার বাড়ি,আলি আকবার প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় ১৫টি স্থানে কর্মীসভা,  উঠান বৈঠক, পথসভা ও মহিলা সমাবেশে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন—কালাইয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. মোশারফ হোসেন, সেক্রেটারি হাসনাইন আহমেদ, বিশিষ্ট ব্যাংকার রেজাউল করিম, স্থানীয় নেতা-কর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি