শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ‘তারুণ্যের আলো বারাকাহ ফাউন্ডেশন’। সংগঠনের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আজ ২০ মার্চ শুক্রবার ৪০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেজে উৎসবের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল: ভোজ্য তেল, চিনি, সেমাই, দুধ, সাবান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “চলো মহৎ কর্ম করি, জীবনকে আলোকিত করি”—এই স্লোগানকে সামনে রেখেই তারা আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আর্তমানবতার এই সেবা আরও বড় পরিসরে করা সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন ফাউন্ডেশনের সংশ্লিষ্ট দায়িত্বশীলরা। বিতরণকালে ফাউন্ডেশনের কেন্দ্রীয় সংসদের সভাপতি ইয়াহিয়া মাহমুদ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারুণ্যের আলো বারাকাহ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।