1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায়

তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫ Time View
আসিফ জামান ঠাকুরগাঁও প্রতিনিধি: এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের কালিবাড়ী এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। 
 
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে। আমরা মনে করি তার এ সফর বিএনপিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
 
নির্বাচনের প্রত্যাশা কি! এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নির্বাচনে আমাদের প্রত্যাশা একটাই যেটা আমরা গত ১৫ বছরে পাইনি। আমরা ভোট দিতে পারিনি। এ নির্বাচনটি সুষ্ঠু হলে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের পরিবেশ সৃষ্টি হবে।
 
নির্বাচনের পরিবেশ নিয়ে মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলো কমবেশি সতর্কতার সাথে তাদের নিজস্ব সক্রিয়তার মাধ্যমে এ নির্বাচনে কাজ করেছেন। আমি আশাবাদী এখানে এবারের নির্বাচন অনেক ভালো হবে।
 
তিনি আরো বলেন, অনেক দিন নির্বাচন না হওয়ায় মানুষের ভিতরে একটা উদ্বেগ কাজ করতো যে নির্বাচনটা ঠিকঠাক হবে কিনা। কারণ বিগত ১৫ বছরে নির্বাচনে এতো কারচুপি হয়েছে যে একটা ভালো নির্বাচন হতে পারে এটাই অনেকে ভাবে না। 
 
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি