1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে আনন্দ মিছিল - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৩ Time View

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ তারেক জিয়া আসছে বাংলাদেশ হাসছে’ ”লিডার আসছে” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত যশোর এর স্থল বন্দর বেনাপোল শহর। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার সময় বেনাপোল বলফিল্ড থেকে শার্শা -১ আসন এর ধানের শীষের মনোনায়ন প্রাপ্ত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে হাজার হাজার নারী-পুরুষের হাতে ছিল তারেক জিয়া,খালেদা জিয়া ও জিয়াউর রহমান এর ছবি সম্বলিত প্লাকার্ড আর ফেস্টুন। হাজার হাজার মানুষের উল্লাস বাধা জোয়ারে যোগ দিতে থাকে সাধারণ পথচারীরাও। সতের বছরের জেল জুলুম জ্বালা যন্ত্রনা ভুলে মানুষ উল্লাসে ফেটে পড়ে। বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সোনালী ব্যাংক চত্বরে এসে আনন্দ মিছিলটি সমাপ্ত শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে যশোর ৮৫ শার্শা-১ আসন এর সাবেক সংসদ সদস্য এবং বর্তমান ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচনে ধানের শীষ এর কান্ডারী মফিকুল হাসান তৃপ্তি বলেন, তারেক রহমান এর নেতৃত্বে আগামীর বাংলাদেশ নিরাপদ, গনতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। তিনি বলেন তারেক রহমন এর রাজনৈতিক দুরদর্শিতা গনতন্ত্রে অটল বিশ্বাস এবং জনগনের প্রতি দায়বদ্ধতা দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর ভুমিকা রাখবে। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে প্রত্যবর্তন করলে জনস্রোতে ভেসে যাবে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র। তিনি আরো বলেন দীর্ঘ ১৭ টি বছর ধরে দেশে গনতন্ত্র ভোটধিকার ও আইনের শাসন ক্ষুন্ন হয়েছে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলো দুর্বল হয়ে পড়েছে এবং সাধারন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই বাস্তবতায় দেশে একটি শক্তিশালী দুরদর্শী ও গনতান্ত্রিক নেতৃত্বই পারে দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে। তারেক রহমান সেই নেতৃত্ব দেওয়ার পুর্ণ সক্ষমতা রাখেন। এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন কবির, যুগ্ম সাধারন সম্পাদক তাজ উদ্দিন, কুদ্দুস আলী বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক মোনায়েম হোসেন ও আতাউর রহমান,বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক আবু তাহের ভারত,সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু , স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন প্রমুখ। তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল এর আয়োজন করেন শার্শা উপজেলা বিএনপি ও বেনাপোল পৌর বিএনপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি