1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা মতামত: ডঃ জিয়াউদ্দিন হায়দার যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত গলাচিপায় নিখোঁজের ৯৬ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে ভেসে উঠল যুবকের লাশ

তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০২ Time View

পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:-রাষ্ট্র কাঠামো সংষ্কারের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক এক আলোচনা সভা তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে ২৭ জুন শুক্রবার বিকেলে নোঙ্গর রেস্তোরাঁয় সংগঠনের দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহবায়ক মোহাম্মদ সালাউদ্দিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ মুছা পরিচালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন , সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সারাবান তাহুরা কলি, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা মহিলা দলের আহবায়ক সাজেদা ইয়াসমিন রেখা মেম্বার, সংগঠনের দক্ষিণ জেলার সংগঠক ও চন্দনাইশ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবদুল্লা হোসাইন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গবেষণা কেন্দ্রের চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক মো: মোবিনুল ইসলাম, জসিম উদ্দিন, জহিরুল ইসলাম, তানজিরুল আলম, আবদুর রহিম, সুহায়েল আলম রুহান প্রমুখ। সভায় বক্তারা বলেন বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তারেক রহমান এদেশের জনগণের মৌলিক অধিকার ও ভাগ্য উন্নয়নের রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফা আমরা জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছি। সকল শ্রেণী-পেশার মানুষের কাছে এই দফাগুলো প্রশংসিত হয়েছে। দেশের মানুষ এখন বাস্তবায়ন চায়। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের হাত ধরেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি