1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
তালতলীতে গুড নেইবারসের উদ্যোগে চারটি স্কুলে স্মার্ট লাইব্রেরি ও নলেজ সেন্টার উদ্বোধন - শিক্ষা তথ্য
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা মতামত: ডঃ জিয়াউদ্দিন হায়দার যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত গলাচিপায় নিখোঁজের ৯৬ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে ভেসে উঠল যুবকের লাশ

তালতলীতে গুড নেইবারসের উদ্যোগে চারটি স্কুলে স্মার্ট লাইব্রেরি ও নলেজ সেন্টার উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪৭১ Time View

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃউপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ করে দিতে বরগুনার তালতলী উপজেলার চারটি স্কুলে স্মার্ট লাইব্রেরি ও নলেজ সেন্টার স্থাপন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার দক্ষিণ ঝড়াখালী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রকল্পের উদ্বোধন ও শিক্ষা উপকরণ হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বার্টিন গমেজ। সঞ্চালনায় ছিলেন সিডিপি ম্যানেজার নাইমুর রহমান শোভন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ঝড়াখালী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নাসির উদ্দিন মোল্লা, প্রধান শিক্ষক আবদুল লতিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সারাহ সুলতানা লিজা, আলীর বন্দর মো. মেনাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন, বেহেলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরুপম ভট্টাচার্য এবং কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজলুল হক বাচ্চু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য টিমের টিম ম্যানেজার কর্নেল ডি কস্তা।

উল্লেখ্য, দক্ষিণ ঝড়াখালী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, পচাকোরালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, আলীর বন্দর মো. মেনাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও বেহেলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এই স্মার্ট লাইব্রেরি ও নলেজ সেন্টার স্থাপন করা হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের বাইরেও প্রযুক্তিভিত্তিক ও গবেষণাধর্মী শিক্ষায় আগ্রহী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
গুড নেইবারস বাংলাদেশ-এর এ উদ্যোগ উপকূলীয় এলাকার শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও অভিমত জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি