1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
তিনি আছেন প্রতিটি বাঙালির বিবেকের জাগরণে - সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ - শিক্ষা তথ্য
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩, দুইজনকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড কুয়াকাটায় ১টি কোরাল ৩০ হাজার ৬শত টাকায় বিক্রি গলাচিপায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ঈদের পথে লাশের মিছিল : মার্চে ঝরেছে ৫৮৭ প্রাণ ঈদের আগে-পরের ১৫ দিনে পথে ঝরেছে ৩৫৮ প্রাণ উচ্ছৃঙ্খলা-অবহেলায় ৩৫০১ দুর্ঘটনায় আহত ৩৮৫৯ জন — সেভ দ্য রোড নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত — মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু নওগাঁয় স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্বামী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর লক্ষ্মীপুরের শিশুকে বলাৎকারের অভিযোগে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা গ্রেফতার মায়ের বিরুদ্ধে পরকিয়া ও হয়রানির অভিযোগ এনে বাবাকে নিয়ে সন্তানদের সংবাদ সম্মেলন

তিনি আছেন প্রতিটি বাঙালির বিবেকের জাগরণে – সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৩৫ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গত অর্ল্যান্ডোতে গত শুক্রবার ,ষোলোই আগস্ট : শোকাবহ পনেরো আগস্টের মহান জাতীয় শোক দিবস উপলক্ষে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগরে উদ্যোগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম শাহাদাত বার্ষিকী পালিত হয়। সুদীর্ঘ পঞ্চাশ বছরের মধ্যে এক বিতর্কিত বাঁধায় দেশের ভিতর জাতির জনকের শাহাদাত বার্ষিকী জাতীয় ভাবে পালন করা যাচ্ছে না, কিন্তু সারা পৃথিবীতে দীপ্ত শপথে তা পালিত হচ্ছে।এই অশ্রুবহ বেদনার দিনটিকে গভীর শ্রদ্ধায় স্মরণ ও দোয়া মাহফিল সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোয়াজ্জেম ইকবাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জসীম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা মাহবুবুর রহমান মিলন। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও স্বাধীনতার পক্ষের যোদ্ধাদের উপস্থিতিতে আলোচনা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।

পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে সভার শুভ সূচনা, এরপর জাতীয় সংগীত পরিবেশিত হয়। মাতৃভূমির স্বাধীনতার শহীদের প্রতি সম্মান জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এই উপলক্ষে উপদেষ্টা মাহবুব মিলন সকলকে ঐক্যবদ্দ্ব ভাবে শোককে শক্তিতে রূপান্তরিত করার আহবান জানান। তিনি বলেন, ফরমান জারিকরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন করতে না দেয়ার এই নির্মম পদক্ষেপ কোন ভাবেই জাতি মেনে নিতে পারে না। মোঃ জসীম বলেন, নিজেদের জন্য স্বদেশ ভূমি, একটি স্বাধীন রাষ্ট্র , একটি দেশ, একটি মানচিত্র এবং মেহনতি মানুষের মুক্তি আমরা যাঁর নেতৃত্বে পেয়েছিলাম তিনি বঙ্গবন্ধ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অভ্যুদয়ের কারিগর।

ইতিহাসের পাতায় জাতির স্বপ্নদ্রষ্টাকে সপরিবারে হত্যার হৃদয় বিদারক নির্মমতার কলঙ্ক জাতি চিরকাল বয়ে বেড়াবে। সভাপতির ভাষণে মোয়াজ্জেম ইকবাল বলেন ,বঙ্গবন্ধুকে ভালোবাসতে দল করতে হয় না। তিনি দলের উর্ধে, দেশ ও জাতির শ্রেঠ সম্পদ। তাঁকে সম্মান করা সমগ্র জাতির ও সকল রাজনৈতিক দলের প্রধান কর্তব্য হওয়া উচিত। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু চিরঞ্জীব। তিনি আছেন এই মাটি জলে, পতাকায় , মানচিত্রে , প্রতিটি মুক্তচিন্তার অণুতে , প্রতিটি বাঙালির বিবেকের জাগরণে।অতঃপর বঙ্গবন্ধু , তাঁর পরিবার সহ স্বাধীনতার আত্মহুতি দানকারী বীর শহীদের আত্মার মাগফেরাত করে দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি