1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
তিস্তাসহ অভিন্ন সব নদীতে ভারতের কাছে পানির হিস্যা আদায় করব : মির্জা ফখরুল - শিক্ষা তথ্য
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ পুলিশ ও সাংবাদিকসহ আহত ২০, মহাসড়ক ৬ ঘন্টা অবরুদ্ধ বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু র‍্যাব-৬ সাতক্ষীরা থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি

তিস্তাসহ অভিন্ন সব নদীতে ভারতের কাছে পানির হিস্যা আদায় করব : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৬৮ Time View

আসিফ জামান ,ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের তিস্তা, পদ্মাসহ অভিন্ন সব নদীতে ভারতের কাছে পানির হিস্যা আদায় করব।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

বিগত সরকার তিস্তা নদীর পানির হিস্যা আদায় করতে পারেনি। যদি বিএনপি সরকারে আসে, তবে এ বিষয়ে কী করা হবে? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমাদের জনগণের সঙ্গে কমিটমেন্ট (অঙ্গিকার) আছে। তিস্তা, পদ্মাসহ অভিন্ন যত নদী আছে, সবগুলোর ব্যাপারে আমরা ভারতের সঙ্গে অ্যাঙ্গেজ করব। তাদের কাছ থেকে পরস্পর দুই দেশের সম্মান বজায় রেখে পানির হিস্যা আদায় করার চেষ্টা করব।

অস্ত্র উদ্ধার বিষয়ে সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমি আগেও বলেছি, দেশের আইনশৃঙ্খলা নিয়ে আমরা চিন্তিত ও উদ্বিগ্ন। এখনও সরকার সব অস্ত্র উদ্ধার করতে পারেনি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলার পরিস্থিতি তেমন উন্নতি হয়েছে বলে আমি মনে করি না। তবে আমরা আশাবাদী যে নির্বাচন চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা আরও উন্নত করবে, ভালো করবে।

বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক রাজনীতি স্পর্শ জড়িত আছে। আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে। আমাদের দেশের ক্রিকেটারকে অপমান করা হয়েছে। মানে আমাদের দেশকে অপমান করা হয়েছে। ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে সিদ্ধান্ত, সে সিদ্ধান্তের সঙ্গে একমত। কিন্তু একই সঙ্গে মনে করি, ছোটখাটো বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা উত্তম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি