1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
তেল সংগ্রহে খোলা ট্যাংকি নিয়ে মোটরসাইকেল ড্রাইভার - শিক্ষা তথ্য
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

তেল সংগ্রহে খোলা ট্যাংকি নিয়ে মোটরসাইকেল ড্রাইভার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৩ Time View
Oplus_131072

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় এবার খোলা ট্যাংকি নিয়ে তেল সংগ্রহে আসলেন মো. শাহিন নামে শহর থেকে দূরের এক মোটরসাইকেল ড্রাইভার। তার বাড়ি উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রামর্দন গ্রামে। বুধবার রাত পৌনে ৯টার দিকে পৌর শহরের খুচরা তেল বিক্রেতা লিটনের দোকানে আসেন তিনি। যেখানে সবাই তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে মোটরসাইকেল নিয়ে, সেখানে একমাত্র ব্যতিক্রমধর্মী খোলা ট্যাংকি নিয়ে শাহিনকে লাইনে দাঁড়িয়ে থাকাটা সবাইকে হতবাক করে দিয়েছে। এসময় লাইনে দাঁড়িয়ে থেকে মোটরসাইকেল ছাড়া খোলা ট্যাংকিতে তেল ভরার পর আবেগ আপ্লুত হয়ে পড়েন শাহিন।

মোটরসাইকেলের খোলা ট্যাংকি নিয়ে তেল নিতে আসার কারণ জানতে চাইলে সাংবাদিকদের শাহিন বলেন, ‘আমি গত ৩/৪ দিন পর্যন্ত বাড়িতে বসা। আমি হোন্ডা ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করি। হোন্ডায় তেল না থাকার কারণে আমি গত কয়েকদিন গলাচিপা আসতেও পারি নাই আর তেলও নিতে পারি নাই। এভাবে বসে থাকলে তো আর সংসার চলবে না। তাই আজকে হোন্ডার ট্যাংকি খুলে নিয়ে আসছি। গত ৪দিন আগে আমি গলাচিপা কলেজ পাড়ায় তেলের জন্য সিরিয়ালে দাঁড়াই কিন্তু আমার সিরিয়াল পড়ে ১৭৫ জনের পরে। যার কারণে রাত ১২টা পর্যন্ত দাঁড়িয়ে তেল না পেয়ে বাড়িতে চলে যাই। আজকে আমি তেল পেয়ে খুব আনন্দিত।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি