জুলাই গণঅভুত্থান পরবর্তী সময় থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসিয়াল ওয়েবসাইট ফোন নাম্বার সেবা থেকে সাংবাদিক মহলসহ সকল শ্রেণি পেশার মানুষ বঞ্চিত রয়েছে।
কর্মকর্তা মোঃ মশিউর রহমান সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে একবারও ফোন কল সেবা মেলেনি।
গতকাল শুক্রবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার ওয়েবসাইট অফিসিয়াল ০১৭০০-৭১৭১৭০ এই নাম্বারে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
নাম পরিচয় গোপন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের এক কর্মচারী জনবাণীকে জানান, স্যার কারো ফোন কল রিসিভ করেননা।
সুধী সমাজের মানুষরা বলছে এই যদি হয় সরকারি অফিসের সেবা, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়।