1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
দফাদার হয়েও দখলদারিত্বে মাফিয়া হয়ে উঠেছেন আলী আকবার - শিক্ষা তথ্য
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বর্নাঢ্য আয়োজনে দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, আগামীকাল শেষকৃত্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্যে কামনায় দোয়া  মোনাজাত অনুষ্ঠিত রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে বিতর্ক, উঠেছে ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ বন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদের জাতির প্রতি আহ্বান নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত জ্বালানি সংকটে থমকে যাচ্ছে মাঠের সংবাদিকতা কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী লামার কোয়ান্টাম কসমো স্কুলের কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন

দফাদার হয়েও দখলদারিত্বে মাফিয়া হয়ে উঠেছেন আলী আকবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৩৩৮ Time View

মোহাম্মদ আবুল হাশেম বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের দফাদার আলী আকবারের বিরুদ্ধে অভিনব কৌশলে একের পর এক নিরীহ ও সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ উঠেছে। আর এসব দখলদারিত্ব বজায় রাখতে গিয়ে এলাকায় জন আতঙ্কে পরিণত হয়েছেন আলী আকবরগং। সরেজমিন গিয়ে ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, আওয়ামী ক্ষমতাধর চেয়ারম্যান নূর হোসেন এর ছত্রছায়ায় রাজনৈতিক ক্ষমতা ও পেশিশক্তি প্রদর্শন করে নিরীহ মানুষের ভিটেমাটি দখলে মরিয়া ছিলেন আলী আকবর। এজন্য কোন আইন বা নিয়ম-নীতির তোয়াক্কা না করে ব্যক্তি মালিকানাধীন জায়গা দখল করে রেখেছেন নিজস্ব বাহিনী দিয়ে আলী আকবার।

প্রাণভয়ে এলাকার অসহায় ও নিভৃতচারী মানুষেরা একপ্রকার চুপ থাকতে বাধ্য হন। তবে অধিকারসচেতনরা তার কারসাজী মেনে না নিয়ে প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেয়। পরে কেউকেউ আইনগত পদক্ষেপ নিলেও অনেকই টাকার অভাবে তা পারছেনা। মৃত সোলতান আহমদের (আর/৮০১ নং) খতিয়ানের জায়গা দখলের অভিযোগ এনে ওয়ারিশ আব্দুল হামিদ বলেন, আমরা গরীব, দিনে এনে দিনে খাই। বাবা মারা যাওয়ার পর আলী আকবার আমাদেরকে জায়গার লাগিয়ত দেবে বলে সে ভোগ করে। পরে লাগিয়ততো দেয়নি, জায়গাও দখল করে ফেলেছে এবং আমাদের ঘর ভেঙ্গে সে নিজে ঘর নির্মাণ করেছে।

দখলদার আলী আকবার পরিষদের দফাদার হওয়ায় আমাদের বিচার কোন মেম্বার-চেয়ারম্যান করেনি। আরেক ভুক্তভোগী শাহ আলম জানান, (আর/২৯ নং হোল্ডিং) আমার বাবার জায়গা আজ ১৫ বছর যাবত অন্যায় ভাবে ক্ষমতা দেখিয়ে দফাদার আলী আকবার জোরপূর্বক দখল করে আছেন। ওয়ারিশ হিসেবে জায়গা দাবি করলে আমাদের জানে মেরে ফেলার হুমকি দেয় সে। এমনকি বিচার নিয়ে সেনাবাহিনীর কাছে গিয়েও কোন পরিত্রাণ পায়নি। আরেক ভুক্তভোগী আনোয়ার হোসেন (আর/২৭) হোল্ডিং এর জায়গা দখলের অভিযোগ এনে দখলদার আলী আকবার এর শাস্তি দাবি করেন। ইতিমধ্যে আর/২৮ নং হোল্ডিংয়ের জমি দখল করে নেওয়ায় দফাদার আলী আকবারের বিরুদ্ধে আদালতে মামলা করেন মাহবুবুল আলম নামে এক ভুক্তভোগী পরিবার।

জানতে চাইলে দফাদার আলী আকবার বলেন, আনোয়ার হোসেনকে চিনি বাকীদের আমি চিনিনা। এদের যায়গা আমার দখলে নাই। তবে এরা ১৫ সাল থেকে আমার নামে ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন জায়গায় অভিযোগ করে আসছেন। এবিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) লামা ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক রুবায়েত আহমেদ বলেন, প্রশাসকের নাম ভাঙ্গিয়ে প্রভাব খাটনোর বিষয়টি সত্যতা পেলে এবং দখলের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি