1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
দিনাজপুরে শিবিরকর্মী হত্যা মামলায় বীরগঞ্জ আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৫ নেতা জেল হাজতে - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

দিনাজপুরে শিবিরকর্মী হত্যা মামলায় বীরগঞ্জ আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৫ নেতা জেল হাজতে

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১১৬ Time View

রনজিৎ সরকার রাজ,দিনাজপুর প্রতিনিধিঃদিনাজপুরের বীরগঞ্জে দুই শিবিরকর্মী হত্যা মামলায় বীরগঞ্জ উপজেলা সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম (৫০) ও সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক (৬৫)সহ পাঁচ আওয়ামী লীগ নেতাকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

রোববার (১২ অক্টোবর ২০২৫) দুপুর আড়াইটায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহিম আলীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

গ্রেফতারকৃত অন্যরা হলেন— উপজেলা আওয়ামী লীগের নেতা গোলাম মোস্তফা (৫২), মোঃ আমিনুল ইসলাম (৫৫) ও মোঃ রেজাউল করিম শেখ (৪৮)। পরে বিকেল সাড়ে ৫টায় তাদেরকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।

কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর বীরগঞ্জ উপজেলার ভগিরতপাড়া গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী জহুরা বেগম বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপালসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও প্রায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের দিন বীরগঞ্জের ভেলাপুকুর এলাকায় আসামিদের হামলায় শিবিরকর্মী সালাউদ্দিন (১৬) ও আসাদুল হক (১৫) গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান।

তৎকালীন সময়ে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর মামলাটি দায়ের করা হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল গফুর জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং ইতোমধ্যে বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি