1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
দুর্নীতি, অনিয়ম করেও স্বপদে বহাল মাদ্রাসার সুপার - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

দুর্নীতি, অনিয়ম করেও স্বপদে বহাল মাদ্রাসার সুপার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ Time View

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলাধীন চরকাজল ইউনিয়নের ছোটকাজল হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার আবু জাফর মো. ছালেহ’র বিরুদ্ধে জাল নিবন্ধন দিয়ে চাকরী প্রদান ও তথ্য গোপন, নিয়োগে অনিয়ম, ঘুষ বানিজ্য, অর্থ আত্মসাৎ, মাদ্রাসায় অনুপস্থিত, বাংলাদেশ গেজেট লঙ্ঘন, অবৈধভাবে খাস জমি দখল, সরকারি আদেশ অমান্য, ভুয়া মামলা দিয়ে হয়রানি, ম্যানেজিং কমিটি সংক্রান্ত নানা অভিযোগ থাকলেও স্বপদে বহাল তবিয়তে আছেন। সুপার আবু জাফর ছালেহ’র বিরুদ্ধে এই নিয়ে দীর্ঘ ৭ মাস যাবৎ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সর্বস্তরের জনগণ মানববন্ধন ও বিক্ষোভ করলেও প্রশাসন দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছে না।

আজ রবিবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় সুপার আবু জাফর সালেহ বহিরাগতদের নিয়ে মাদ্রাসায় প্রবেশ করলে মাদ্রাসার সকল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন। এ সময় শিক্ষার্থীদের সাথে এলাকার সর্বস্তরের জনগণ একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ করেন। পরিবেশ উত্তপ্ত হওয়ায় পুলিশ গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে এনে নিরাপত্তা দিয়ে সুপার আবু জাফর মো. সালেহকে বের করে নিরাপদ স্থানে নিয়ে যায়। এ ব্যাপারে শিক্ষার্থীরা প্রতিবাদ করে বলেন, সুপার থাকলে আমরা অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জন করব।

এ বিষয়ে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদ্রাসায় এই পরিবেশ থাকলে আমরা এই প্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের পড়তে দেব না। এ প্রসঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ প্রতিবেদককে বলেন, বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য আমরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে সুপার আবু জাফর মো. সালেহ’র বক্তব্য নিতে চাইলে তিনি বক্তব্য দিতে অস্বীকৃতি প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি