1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
দূর্গম এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ - শিক্ষা তথ্য
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো স্বাধীনতার পক্ষের স্লোগান দেয়া অপরাধ নয় : মোমিন মেহেদী ঝালকাঠিতে নানান অভিযোগে শিক্ষিকার বিরুদ্ধে মানববন্ধন ফতুল্লা পুলিশ র‍্যাবের যৌথ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০ পুরিয়া গাঁজা সহ ১২ জন গ্রেফতার দূর্গম এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ খুলনায় ওএমএস চাল আটা ক্রয় করে বড্ড খুশি হতদরিদ্র পরিবার বর্নাঢ্য আয়োজনে দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, আগামীকাল শেষকৃত্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্যে কামনায় দোয়া  মোনাজাত অনুষ্ঠিত রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে বিতর্ক, উঠেছে ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ

দূর্গম এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্পেইন: ১৫০ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১১ Time View

দিদারুল হৃদয়ঃ গুইমারা প্রতিনিধি: পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার জামতলা বাজার সংলগ্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন কর্তৃক একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ২৮ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১২ঘটিকা পর্যন্ত গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন সদর হতে মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি)-এর নেতৃত্বে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায়, গরিব ও বৃদ্ধ রোগীদের চিকিৎসা সেবা প্রদানই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।

মেডিকেল ক্যাম্পে মোট ১৫০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ১০৪ জন পাহাড়ি এবং ৪৫ জন বাঙালি রোগী ছিলেন। চিকিৎসা সেবার পাশাপাশি সকল রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। স্থানীয় জনগণ এ ধরনের মানবিক উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং সিন্দুকছড়ি জোনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি