1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
দৈনিক খবরের পাতা সম্পাদক অ্যাড.মাহবুবুর রহমান মাসুমের পিতা ভাষা সৈনিক এম আবু বকর সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায়

দৈনিক খবরের পাতা সম্পাদক অ্যাড.মাহবুবুর রহমান মাসুমের পিতা ভাষা সৈনিক এম আবু বকর সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮০ Time View

গতকাল ১২ নভেম্বর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবি অ্যাড.মাহবুবুর রহমান মাসুমের পিতা ভাষা সৈনিক মরহুম আলহাজ্ব এম আবু বকর সিদ্দিকীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাদ জোহর শহরের আলম খান লেনস্থ আদর্শ মহিলা মাদ্রাসা সোসাইটি ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন মরহুম আবু বকর সিদ্দিকীর আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীরা।এছাড়া আরও উপস্থিত ছিলেন-  নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন,নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ,বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু,এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু,

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু,নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন,সাধারন সম্পাদক আফজাল হোসেন পন্টি,সাবেক সাধারন সম্পাদক নাফিজ আশরাফ,রফিকুল ইসলাম রফিক,আমির হোসেন স্মিথ,কাজী ইসলাম মিয়াসহ নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ এবং ব্যবসায়িক,সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।মরহুম  আবু বকর সিদ্দিকীর মৃত্যুবার্ষিকিতে তার বড় ছেলে শহিদ বাঙ্গালী ও ৪র্থ ছেলে অ্যাড.মাহবুবুর রহমান মাসুম নারায়ণগঞ্জবাসীর কাছে পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া  প্রার্থনা করেন।প্রসঙ্গত, জীবদ্দশায় মরহুম এম আবু বকর সিদ্দিক ১৯৫২ সালের ভাষা আন্দোলনে কারাবরণ করেন। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ে নারায়ণগঞ্জে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল।

এরপর যুক্তফ্রন্টের বিপর্যয়ের পর তিনি রাজনৈতিক কর্মকাÐ থেকে নিজেকে সরিয়ে নেন। সেসময়ে তার রচিত একমাত্র রাজনৈতিক উপন্যাস “আবার সূর্য উঠবে” পাঠক সমাজে বিপুল সমাদৃত হয়েছিল। তিনি ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের সভাপতি,মহিলা মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক এবং কিন্ডার কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাকালে প্রথম আহ্বায়ক কমিটির সদস্য  ছিলেন এবং নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ধান-চাল মিলস মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালে ১২ নভেম্বর ৭৫ বৎসর বয়সে তিনি মৃত্যুবরন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি