1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
দৈনিক বর্তমান দেশ বাংলা. নিউজ কার্যালয়ে সন্ত্রাসী হামলা,সাংবাদিকসহ তিনজন আহত, ভাঙচুর - শিক্ষা তথ্য
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…এবিএম মোশাররফ হোসেন, এমপি লামায় বন্য হাতির আক্রমণে ধানক্ষেতে কৃষকের মৃত্যু র‌্যাব-৬ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানর জরিমানা ও একটি সিলগালা করেন রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া

দৈনিক বর্তমান দেশ বাংলা. নিউজ কার্যালয়ে সন্ত্রাসী হামলা,সাংবাদিকসহ তিনজন আহত, ভাঙচুর

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১৬৮ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি: দৈনিক বর্তমান দেশ বাংলা. নিউজ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা ও সাংবাদিকদের ওপর মারধরের ঘটনা ঘটেছে। অদ্য রোববার (৫ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট সংলগ্ন গ্রীন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত দৈনিক বর্তমান দেশ বাংলা. নিউজ কার্যালয়ের পাশে এএম ডিজিটাল সাইন প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, এএম ডিজিটাল সাইনের মালিক মোঃ মামুন মোল্লার সঙ্গে পাশের একটি দোকানের বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে (১) জাহিদ তার ছোট ভাই (২) জুম্মান ও (৩) ভাতিজা (নাম পরিচয় অজ্ঞাত) এর মধ্যে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে তারা মামুন মোল্লার ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ ঘটনা দেখে দৈনিক বর্তমান দেশ বাংলা. নিউজ এর সহ সম্পাদক মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে ঐ সময় অভিযুক্তরা আরও ৮–১০ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে পত্রিকা অফিসে ঢুকে হামলা চালায়। হামলায় সহ-সম্পাদক মোঃ রায়হান আহাম্মেদ ভূঁইয়া ও অফিসের ক্রসপন্ডেন্ট দীপ্ত দাস গুরুতর আহত হন।

একপর্যায়ে অভিযুক্ত (১) জাহিদ লাথি মারলে ক্রসপন্ডেন্ট দীপ্ত দাসের মুখে গুরুতর আঘাত লাগে এবং তার চারটি দাঁত ভেঙে পড়ে যায়। এ সময় সন্ত্রাসীরা অফিসের কাচ ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত সহ-সম্পাদক মোঃ রায়হান আহাম্মেদ ভূঁইয়া ও ক্রসপন্ডেন্ট দীপ্ত দাসকে জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়, পত্রিকা অফিসে হামলা সংক্রান্ত মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি