1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে পদক্ষেপ নেয়ার আহবান নতুনধারার - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে বড় বার্তা মতামত: ডঃ জিয়াউদ্দিন হায়দার

দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে পদক্ষেপ নেয়ার আহবান নতুনধারার

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৭৬ Time View
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলকে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা ১২ মে প্রেরিত এক বিবৃতিতে আরো বলেন, নির্মমভাবে বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধি দেশের মানুষকে আবারো ফ্যাসিস্ট শাসনামলকে স্মরণ করিয়ে দিচ্ছে। কারণ, ফ্যাসিস্ট আমলেও এভাবে জনগণের কথা না ভেবে দ্রব্যমূল্য বৃদ্ধিতে ইন্ধন যোগানো হয়েছে।
যদি দেশে এভাবে দ্রব্যমূল্য বাড়তে থাকে, দুর্নীতি চলতে থাকে, সাধারণ মানুষের কথা না ভেবে যেখানে সেখানে রাস্তা-ঘাট আটকে দিয়ে সমাবেশ করা হয়, তাহলে সাধারণ মানুষ আবারো নিরুপায় হয়ে আন্দোলনে নামতে বাধ্য হবে। শান্তিতে নোবেল বিজয়ী একজন বরেণ্য ব্যক্তির পরিচালিত দেশে সবার আগে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে পদক্ষেপ নেয়া যেমন জরুরী, তেমনই জরুরী রাজনৈতিক অস্থিরতা কমিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। আর এই কাজগুলো করা না হলে অতিতের মত আবারো রাজপথে নামবে বারো বছর ধরে জনদাবি বাস্তবায়নের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি।
বিবৃতিতে মোমিন মেহেদী বলেন, আমরা স্পষ্ট করতে চাই- মঞ্চ- মোর্চা-মহাজোট বা যুগপৎ-এর আন্দোলনে বিশ্বাসী নয় নতুনধারা বাংলাদেশ এনডিবি। যে কারণে যেখানে সেখানে, যার তার সাথে গিয়ে আমরা রাজনৈতিক কথা বলতে পারি না। নতুনধারা বাংলাদেশ এনডিবি বরাবরের মত আজ ও আগামীতেও আলাদাভাবে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের কথা বলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি