1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনার ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করুন-কলিম উদ্দিন আহমেদ মিলন - শিক্ষা তথ্য
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি বাউফলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় ও ইফতার রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনার ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করুন-কলিম উদ্দিন আহমেদ মিলন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ Time View

সেলিম মাহবুব, ছাতকঃ বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়কও সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য এ আসনে আমাকে দল থেকে মনোনয়ন দেয়া হয়েছে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে এবং ধানের শীষ প্রতিকের পক্ষে কাজ করতে আমি সকলের প্রতি আহবান জানাচ্ছি।

অতীতে ও আমি আপনাদের সাথে কাজ করেছি, আপনাদের প্রতিনিধিত্ব করেছি।
আমি আসন্ন জাতীয় নির্বাচনে আপনাদের দোয়া-ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। ছাতক-দোয়ারায় বিএনপি ঐক্যবদ্ধ।

আমরা নির্বাচনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে চাই। যারা নির্বাচন বানচালের চেষ্টা করে আবার ভোটের জন্য মানুষের দ্বারে-দ্বারে যাচ্ছে তাদেরকে প্রত্যাখ্যান করে বুঝিয়ে দিন দেশ-জাতি ও নির্বাচনে বিরোধীতা যারা করে সাধারণ মানুষ তাদের ভোট দেবেনা।

তিনি নবীন ভোটারদের প্রতি ধানের শীষ প্রতিকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, যারা নতুন ভোটার হয়েছেন তারা এখনো ভোট দিতে পারেনি, প্রবিণরা ও দীর্ঘদিন ধরে ভোট দান থেকে বঞ্চিত ।
আগামী জাতীয় নির্বাচনে দিনের ভোট আর রাতে হবেনা, আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনার ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করুন। আমি নির্বাচিত হলে ছাতক-দোয়ারাবাজারের উন্নয়ন নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার ১৩ নভেম্বর বিকেলে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়াবাজারে ধানের শীষ প্রতিকের সমর্থনে গণসংযোগ, তারেক জিয়া ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ শেষে বাজারে স্থানীয় বিএনপি বিএনপি আয়োজিত এক সভায় কলিম উদ্দিন আহমেদ মিলন এসব কথা বলেছেন।

এসময় সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক চেয়ারম্যান শামছুল হক নমু, আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, হাজী আব্দুল বারী, দোয়ারা বাজার উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকী বিল্লাহ, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুন রশিদ, এখলাছুর রহমান তালুকদার, আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, এড. সালেহ আহমদ, ডা.খোকন, মুক্তার আলী, মনির উদ্দিন, বিএনপি নেতা রোয়াব আলী, ফারুক আহমদ, আলী হোসেন, আব্দুন নুর, শাহিন মিয়া, নজরুল ইসলাম, আফতাব মিয়া, আব্দুল কাইয়ুম, হাবিবুর রহমান, মাধব রায়, সেলিম আহমেদ, আলী হায়দার সহ বিএনপি, যুবদল এবং অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি