এম আর পলাশ, বিশেষ প্রতিনিধিঃ আজ বিকাল ১৭.০০ ঘটিকা সময় ছয় বছরের একটি মেয়ে শিশু ধামারহাট ইউনিয়ন থানা ধামইরহাট এর ধর্ষণের সংবাদ পাওয়া যায় । ভিকটিমের মা জানায় যে তাহার মেয়ে বাড়ির পাশে খেলাধুলা করিতেছিল। আসামি মোঃ মতিবুল (৩০)পিতা মোঃ মোখলেছুর রহমান সং মহিষর থানা ধামইরহাট জেলা নওগাঁ ভিকটিমকে খাবার দেওয়ার কথা বলে পাশে আসামির বাড়িতে নিয়ে গিয়ে তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানার সাথে সাথে তৎক্ষণাৎ মেয়ের মা ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় ভ্যান যোগে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে আসেন। বর্তমানে ভিকটিম ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।
একই সাথে ধামইরহাট থানা পুলিশক সংবাদ পাওয়ার সাথে পুলিশ সুপারের নির্দেশে থানা পুলিশের কয়েকটি টিম ধর্ষককে গ্রেফতারের জন্য ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। পুলিশ দল ইফতারি না করে ঝটিকা অভিযান করে আসামি মোঃ মতিবুল (৩০) কে গ্রেফতার করতে সক্ষম হয়। এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে করছে।
ভিকটিম মেয়ে শিশুকে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম শিশুটিকে হাসপাতালে দেখতে যান, সেই সাথে শিশুটিকে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ করেন। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।