1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার - শিক্ষা তথ্য
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ রাজশাহী প্রেসক্লাব থেকে অব্যাহতি নিলেন রেজাউল-শামসুল রূপগঞ্জে জনকণ্ঠের সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ভুক্তভোগীর পক্ষে সংবাদ প্রকাশে কাল হলো সাংবাদিকের সিদ্ধিরগঞ্জে ১০০ গ্রাম গাঁজা ৫২ পুড়িয়া হিরোইন সহ গ্রেফতার-১ প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা’স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ​বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান : পরিমাপে কারচুপি ও অনিয়মের দায়ে জরিমানা সোনারগাঁওে ৩২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ ফতুল্লায় জুটের গোডাউনে আগুন তাঁতখানা বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন সভাপতি স্বপন, সম্পাদক সামছুজোহা

নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩২ Time View

এম আর পলাশ, বিশেষ প্রতিনিধি: ​নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ফজলে রাব্বি (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ​ নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বদলগাছি থানা এলাকায় এই মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল জানতে পারে যে, বদলগাছি থানার আরচা গ্রামের এক ব্যক্তি তার বাড়ির ছাদে গাঁজা শুকানোর কাজ করছে।

সংবাদের সত্যতা যাচাইয়ে ডিবি পুলিশের টিমটি স্থানীয় লোকজনকে সাথে নিয়ে আরচা গ্রামের জাহিদুলের ছেলে ফজলে রাব্বির বাড়িতে তল্লাশি চালায়। ​তল্লাশিকালে আসামির দেখানো মতে বাড়ির ছাদে গিয়ে দেখা যায়, বিক্রির উদ্দেশ্যে সেখানে ৫ কেজি ৫০০ গ্রাম ‘স্বল্প ভেজা’ গাঁজা রোদে শুকানো হচ্ছে। উপস্থিত সাক্ষীদের সামনে পুলিশ উক্ত মাদকদ্রব্য জব্দ করে এবং অভিযুক্ত ফজলে রাব্বিকে গ্রেফতার করে। এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি