1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নতুন ফ্যাসিস্ট তৈরি হতে দেবো না : মোমিন মেহেদী - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

নতুন ফ্যাসিস্ট তৈরি হতে দেবো না : মোমিন মেহেদী

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৩৯ Time View

নতুনধারা বাংলাদেশ চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নতুন ফ্যাসিস্ট হতে দেবো না। এক ফ্যাসিস্ট সরকারকে পালাতে বাধ্য করে নতুন করে কোনো ফ্যাসিস্ট সরকার দেখতে চাই না। যদিও নতুন ফ্যাসিস্টদের দ্বারা আক্রান্ত হচ্ছে দেশ ও সাধারণ মানুষ। ড. ইউনূস সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে থানার ওসি থেকে ফুটপাতের লাইনম্যান পর্যন্ত তাদের দুর্নীতি-চাঁদাবাজী-ফ্যাসিজম প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন নতুন দল, সংগঠন ও দেশবিরোধী প্রতিষ্ঠান গড়ে তুলছে।

৬ এপ্রিল সমাজকর্মী এ্যাড. হালিম বিশ্বাসসহ শতাধিক আগ্রহী ব্যক্তিকে নতুনধারা বাংলাদেশ এনডিবির সদস্য পদ প্রদান উপলক্ষে আয়োজিত এক সিদ্ধান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি বলেন, নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিরা রাজনীতির নামে অপরাজনীতি প্রতিহত করতে ১৩ বছর রাজপথে আছে ছাত্র-যুব-জনতাকে সাথে নিয়ে। আগামীতেও সেই ধারা অব্যাহত ও গতিশীল রাখতে সারাদেশে সাংগঠনিক কর্মসূচি একের পর এক কর্মসূচি বাস্তবায়ন করছে।

এসময় উপস্থিত ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সদস্য আল আমিন বৈরাগী, বিথী হাওলাদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি