1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নদী আর জলাশয় হচ্ছে প্রকৃতির ফুসফুস: জসিম হোসাইন - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

নদী আর জলাশয় হচ্ছে প্রকৃতির ফুসফুস: জসিম হোসাইন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১১১ Time View
নিজস্ব সংবাদদাতা: শিল্প-কারখানায় ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) না থাকলে তরল বর্জ্য সরাসরী নদীতে গিয়ে জমবে, আর তাতেই নদীগুলো একসময় মরে যাবে। নদী আর জলাশয় হচ্ছে প্রকৃতির ফুসফুস। অথচ আমরা সেখানে তোশক, কাঁথা ও বালিশ সহ সব ধরনের ময়লা ফেলছি। আমার ফুসফুসে যদি সামান্য কিছুও ঢুকে যায়, আমি বাঁচব না। ঠিক তেমনই নদীর ফুসফুস বন্ধ হয়ে আসছে।
বুধবার (২৭ আগষ্ট) সকালে নগরীর আলী আহমদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে শিল্প দূষণ রোধ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক আলোচনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকির হোসাইন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন- ইটিপি নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি। এটি আমাদের জন্য অত্যন্ত জরুরী। নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনতে হলে সচেতনতা এবং দায়িত্বশীলতা দুটোই দরকার।
ওয়েস্ট এনার্জি প্রকল্প প্রসঙ্গ টেনে জাকির হোসাইন জানান- অতীতে কয়েকটি চায়না কোম্পানি এ-ই উদ্যোগ নিতে আগ্রহ দেখালেও অর্থনৈতিক জটিলতার কারণে শেষ পর্যন্ত কাজ এগোয়নি। বিদ্যুৎ বিক্রি করে যদি বিনিয়োগকারী কোম্পানি টাকা ফেরত না পায়, তবে তারা কেন ইনভেস্ট করবে? এ প্রশ্নও রাখেন নাসিকের সিইও। তবে তিনি আশ্বাস দেন, জালকুড়ি এলাকায় জমি অধিগ্রহণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। সেখানে নতুন একটি বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প শুরু হলে পরিস্থিতির উন্নতি হবে। বায়ু দূষণের প্রসঙ্গেও সতর্ক করেন তিনি।
তার মতে, শিল্প থেকেই সবচেয়ে বেশী ধুলা আর পার্টিকুলেট ম্যাটার তৈরী হচ্ছে। এর ফলে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাড়ার সঙ্গে সঙ্গে বায়ু দূষণও বাড়ছে। এ কারণে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আরও কঠোর হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি