1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নদী ভাঙনের কবলে শান্তিনগর কবরস্থান: সরকারি অর্থায়নে উন্নয়ন কাজের শুভ উদ্বোধন - শিক্ষা তথ্য
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আইসিএস মেধা বৃত্তি পরীক্ষায় নূর মুহাম্মদ আইডিয়াল মাদরাসার শতভাগ সাফল্য নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা সিলেট বিএনপি নেতার সেল্ডারে রাহেলার রমরমা ডিজিটাল দেহব্যবসা র‍্যাব-৬ ও র‍্যাব-১০ এর যৌথ দল খুলনার রাজিব হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম আসামি সায়মন’কে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সুদৃষ্টি আকর্ষণ” সুন্দরগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসিয়াল ওয়েবসাইট ফোন নাম্বার সেবা বন্ধ কেন? পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য

নদী ভাঙনের কবলে শান্তিনগর কবরস্থান: সরকারি অর্থায়নে উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২২০ Time View

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শান্তিনগর কবরস্থানটি শীতলক্ষ্যা নদীর ভাঙনের মুখে পড়ায়, বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে কবরস্থানটির রক্ষাকাজ শুরু হয়েছে।

৩ জুলাই (বৃহস্পতিবার) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মেসার্স আল-আমিন এন্টারপ্রাইজ।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন সংবাদপত্রে নদীভাঙনের খবর প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এরপর ২৪ জুন বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তারই উদ্যোগ ও তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়ার মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন হাজী কফিল উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, সদস্য তরিক হোসেন বাপ্পি, প্রোভাইডার প্রতিষ্ঠান মিসেস ফাতিয়া ট্রেডার্স-এর সপ্ন মিয়া, করিম মিয়া, দিপু ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় এলাকাবাসী জেলা প্রশাসক, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ ও সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি