1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
না'গঞ্জে বেগম খালেদা জিয়া'র সুস্থতা কামনায় জাকির খান'র উদ্যোগে দোয়া ও কম্বল বিতরণ - শিক্ষা তথ্য
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…এবিএম মোশাররফ হোসেন, এমপি লামায় বন্য হাতির আক্রমণে ধানক্ষেতে কৃষকের মৃত্যু র‌্যাব-৬ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানর জরিমানা ও একটি সিলগালা করেন রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া

না’গঞ্জে বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় জাকির খান’র উদ্যোগে দোয়া ও কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৬৯ Time View
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা, দীর্ঘায়ু এবং রোগমুক্তি কামনা করে নারায়ণগঞ্জে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান’র উদ্যোগে এ-ই কর্মসূচী পালিত হয়।
সোমবার (৫ জানুয়ারী) সন্ধ্যায় নগরীর ২নং রেলগেট এলাকায় বিএনপি’র সাবেক কার্যালয়ের সামনে ও-ই দোয়া ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নেতা-কর্মীদের সাথে নিয়ে স্থানীয় কয়েকশত দুঃস্থ শীতার্ত মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কম্বল বিতরণের আগে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আকরাম প্রধান, যুবদল নেতা পারভেজ মল্লিক এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ. এম. হোসেন, সদর থানা বিএনপি নেতা লিংকন খান, জেলা প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক হাজী সুমন মাহমুদ, মহানগর প্রজন্ম দলের আহবায়ক সারোয়ার করিম, সদস্য সচিব আক্তার হোসেন অপু, মহানগর নেতা মোঃ সনেট সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি