1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
না'গঞ্জে রৌদ্রছায়া প্রকাশ এর আয়োজনে পাঠ আলোচনা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত-এনসিপি বাংলা ভাষা ও দেশ বিরোধী : মোমিন মেহেদী কলাপাড়ায় হত দরিদ্রদের মাঝে ১ টাকায় ইফতার উপ-সম্পাদকীয় রমজানে সাংবাদিক পরিবারের কান্না: মানবিক দৃষ্টিতে মুক্তির সিদ্ধান্ত হোক সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে, স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল নরসিংদী-৩ শিবপুর আসনের নবনির্বাচিত এমপি মনজুর এলাহীর কঠোর হুঁশিয়ারি কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি বিএমএসএফের বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নিউইয়র্ক গভর্নর পদে হকুলের রানিং মেট অ্যাড্রিয়েন অ্যাডামস নিউইয়র্ক-অ্যালবানি রুটে অ্যামট্রাকের পূর্ণ ট্রেন সেবা মার্চে মসজিদে মসজিদে তারাবি, বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রোজা শুরু

না’গঞ্জে রৌদ্রছায়া প্রকাশ এর আয়োজনে পাঠ আলোচনা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১০৭ Time View
নিজস্ব সংবাদদাতা: শ্রাবণের বিকেলে জ্ঞানের আলো বিকশিত করতে বা সবার মাঝে ছড়িয়ে দিতে পাঠ আলোচনার আয়োজন করেছে রৌদ্রছায়া প্রকাশ।
শনিবার (১৬ আগস্ট) বিকাল ৩টায় নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়াস্থ সমবায় মার্কেটের চতুর্থ তলায় রৌদ্রছায়া প্রকাশ এর অফিসে এ পাঠ আলোচনা অনুষ্ঠিত হয়।
সাইফুল ইসলাম চৌধুরী’র লেখা স্মৃতির মনোজগত, এ. এস. এম. এনামুল হক প্রিন্স’র লেখা জোছনা ছুঁয়ে যায় ও আকাশ আহমেদ’র লেখা ব্যাঙের মাথায় ব্যাঙের ছাতা এ-ই ৩টি বই উক্ত অনুষ্ঠানে রৌদ্রছায়া প্রকাশ বেস্টসেলার এ্যাওয়ার্ড লাভ করে।
রূপান্তর লিভিং লিমিটেড এর চেয়ারম্যান মাহমুদুল হাসান’র সভাপতিত্বে ও-ই অনুষ্ঠানে আলোচনা করেন- সাইফুল ইসলাম চৌধুরী’র লেখা স্মৃতির মনোজগত বইটির সম্পর্কে কিছু কথা বলেন কবি ও সাংবাদিক রণজিৎ মোদক। এ. এস. এম. এনামুল হক প্রিন্স’র লেখা জোছনা ছুঁয়ে যায় বইটির কবিতায় উঠে আসা প্রেম ও জীবন সংগ্রাম নিয়ে কিছু কথা বলেন শিশুসাহিত্যিক বদরুল আলম। আকাশ আহমেদ’র লেখা ব্যাঙের মাথায় ব্যাঙের ছাতা অনুপম ছড়াগ্রন্থটি সম্পর্কে মতামত ব্যাক্ত করেন শিশুসাহিত্যিক বিপুল বড়ুয়া।
কবি সাদ্দাম মোহাম্মদ’র সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কথাসাহিত্যিক ও সংগঠক সৈয়দ মনজুর মোরশেদ, সাংবাদিক ও সংগঠক আব্বাস হোসাইন আফতাব, কবি আল আশরাফ বিন্ধু, রৌদ্রছায়া প্রকাশ এর কর্ণধার আহমেদ রউফ, বাংলাদেশ নারী জাগরণ মঞ্চ এর সাধারণ সম্পাদক জেসমিন আক্তার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি