1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
না,গঞ্জে ৪ আসনে এনসিপির মনোয়ন ফরম সংগ্রহ করলেন-আল আমিন - শিক্ষা তথ্য
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

না,গঞ্জে ৪ আসনে এনসিপির মনোয়ন ফরম সংগ্রহ করলেন-আল আমিন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১৯ Time View

মোঃ পন্ডিত হোসেন বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এবং শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন।

সোমবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তার হাতে মনোনয়নপত্র তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

মনোনয়ন ফরম গ্রহণের পরপরই কার্যালয়ে উপস্থিত নারায়ণগঞ্জ এনসিপির নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো কার্যালয় প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন বলেন, “ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমরা লড়াই করে আসছি। বুলেটের সামনে দাঁড়িয়ে শেখ হাসিনা সরকারের পতনে ভূমিকা রেখেছি আমরা। আজ তার ফাঁসির রায় ঘোষণার পেছনেও আমাদের দীর্ঘ আন্দোলনের প্রতিফলন রয়েছে। এই ঐতিহাসিক দিনে গণতন্ত্রের লড়াইয়ে অংশ নিতে আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসনে বহুদিন ধরে আওয়ামী লীগের কুখ্যাত গডফাদার শামীম ওসমান বিনাভোটের নির্বাচনের মাধ্যমে এমপি পদে বহাল ছিলেন। মানুষের ন্যূনতম সেবাও নিশ্চিত করেননি।

পরিকল্পিতভাবে ফতুল্লাকে বসবাসের অযোগ্য করে তুলেছিলেন তিনি। এই এলাকায় জনগণের অধিকার ফিরিয়ে দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি। তবে জোটগতভাবে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মনির হোসেন কাসেমী এই আসনে মনোনয়ন পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া জামায়াতে ইসলামের নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার একই আসনে এমপি প্রার্থী হিসেবে মাঠে প্রচারণা চালাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি