1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
না'গঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে হুমায়ূন-আনোয়ার প্যানেলের বিশাল ব্যবধানে বিজয় - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে বিএনপির ৫৫তম স্বাধীনতা দিবস পালন গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গলাচিপায় পেট্রোল কিনতে লাগবে গাড়ির কাগজ গলাচিপায় পেট্রল-অকটেন সংকট মহান স্বাধীনতা দিবসে আইউব আলী ফাহিমের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা বিজ্ঞপ্তি : সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে জেলা ও উপজেলায় কমিটি গঠনের আহ্বান তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী

না’গঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে হুমায়ূন-আনোয়ার প্যানেলের বিশাল ব্যবধানে বিজয়

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১২২ Time View
নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক মনোনীত সভাপতি এড. সরকার হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক এড. এইচ. এম. আনোয়ার প্রধান’র নেতৃত্বাধীন প্যানেলের ১৭টি পদের মধ্যে নির্বাচিত বিজয়ী হয়েছে ১৬টি পদে বিশাল ভোটের ব্যবধানে নির্বাচিত বিজয়ী হয়েছেন। জামায়াত সমর্থিত প্যানেল হতে সদস্য পদে এড. বিজয়ী হয়েছেন আফরোজা জাহান।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) রাত ১১টা ৫৫ মিনিটে উৎসবমুখর পরিবেশে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা হতে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন- সিনিয়র আইনজীবী আঃ বারী ভুইয়া। নির্বাচনে মোট ১ হাজার ১৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ১৫৩ জন। অনুপস্থিত ছিলেন- ২০ জন ভোটার।
ও-ই নির্বাচনে অন্যান্য পদের মধ্যে নির্বাচিত বিজয়ীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে এড. কাজী আঃ গাফ্ফার, সহ-সভাপতি পদে এড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ পদে এড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক পদে এড. মাইন উদ্দিন রেজা, লাইব্রেরী বিষয়ক সম্পাদক পদে এড. হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে এড. আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক পদে এড. রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে এড. মামুন মাহমুদ।
পাঁচজন সদস্য পদ নির্বাচিত বিজয়ীরা হলেন- এড. ফাতেমা আক্তার সুইটি, এড. তেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম, এড. আবু রায়হান ও এড. আফরোজা জাহান।
এদিকে সকাল হতে ৩টি প্যানেলের সমর্থনে বিএনপি ও জামায়াতে ইসলামী এর আইনজীবী এবং শীর্ষ নেতারা পৃথক ৩টি প্যান্ডেলের ভেতর বসে তাদের প্রার্থীদের উৎসাহ যুগিয়েছেন। দিনভর নেতা-কর্মীবৃন্দের পদচারণায় ও শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিলো আদালত পাড়া।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ সালের নির্বাচনে  ১৭টি পদে লড়েছেন- ৩ প্যানেলের ৪৮ জন ও স্বতন্ত্র ১ জন সহ মোট ৪৯ জন প্রার্থী। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত এড. সরকার হুমায়ূন কবীর ও এড. এইচ. এম. আনোয়ার প্রধান প্যানেল। জামায়াতে ইসলামী এর সমর্থিত বাংলাদেশ ল-ইয়ার্স কাউন্সিল মনোনীত এড. হাফিজুর রহমান ও এড. মোঃ মাইনউদ্দিন মিয়ার পূর্ণ প্যানেল। আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী এড. রেজাউল করিম খান রেজা ও সাধারণ সম্পাদক প্রার্থী এড. শেখ মোঃ গোলাম মোর্শেদ গালিব’র আংশিক প্যানেল। এছাড়াও স্বতন্ত্র হিসেবে এড. মোহাম্মদ আলী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি