1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
না'গঞ্জ ইয়াংষ্টারস ক্লাব ও টানবাজার ষ্টারস ক্লাব এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

না’গঞ্জ ইয়াংষ্টারস ক্লাব ও টানবাজার ষ্টারস ক্লাব এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫০ Time View
নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জ ইয়াংষ্টারস ক্লাব ও টানবাজার ষ্টারস ক্লাব এর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
১৩ রমজান মঙ্গলবার (৩ মার্চ) বাদ আছর টান বাজার পদ্মা সিটি প্লাজার ২য় তলায় এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
সেন্ট্রাল কো-অপারটিভ ব্যাংক এর চেয়ারম্যান মাজহারুল ইসলাম জোসেফ’র সভাপতিত্বে ও-ই ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।
‎প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- রোজা ধর্মীয় বিষয়। এটি আমাদের ধৈর্য, সংযমের শিক্ষা দেয়। আমাদের ধৈর্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সকলের সহযোগীতা নিয়ে আমরা তারেক রহমান’র নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে আধুনিক সিটি কর্পোরেশন গড়ে তুলতে আপনাদের সহযোগীতা চাই।
তিনি আরও বলেন- নাগরিকদের যে দায়িত্ব সেটাও সঠিকভাবে পালন করা উচিত। যেখানে সেখানে ময়লা ফেলা উচিত না। রাস্তাঘাটের শৃঙ্খলা ফিরানো থেকে শুরু করে আধুনিক শহর গড়ে তোলা হবে।
নারায়ণগঞ্জ ইয়াংষ্টারস ক্লাব এর সাধারণ সম্পাদক নাজমুল হক’র সঞ্চালনায় ও-ই সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহবায়ক ফতেহ মোঃ রেজা রিপন, আবুল কাউসার আশা, সদস্য আওলাদ হোসেন, বিকেএমইএ এর ভাইস প্রেসিডেন্ট (ফাইনান্স) মোরশেদ সারোয়ার সোহেল, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি এম. সোলাইমান, সদর থানা বিএনপি’র সভাপতি মাসুদ রানা সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি